Learn how to become fashion designer after 12th: ২০২৭ সালের মধ্যে ভারতের ফ্যাশন শিল্পের আয় ৬,৮০০ কোটি টাকায় পৌঁছানোর সম্ভাবনা প্রবল। তাই শিক্ষার্থীরা এখন দ্বাদশ শ্রেণীর পরে ফ্যাশন ডিজাইনিং কোর্স করতে চাইছে। ড্রয়িং ও সেলাইয়ের অনেক ঊর্ধে থাকা ফ্যাশন মানুষের সৃজনশীলতা, উদ্ভাবনের উপর বেশি গুরুত্ব দেয়। আপনিও যদি আগ্রহী থাকেন, এই প্রতিবেদনে আমরা ফ্যাশন ডিজাইনিং কোর্সের যাবতীয় বিবরণ জেনে নেব।
ফ্যাশন ডিজাইনার কোর্স করার যোগ্যতা। Learn how to become fashion designer after 12th – Eligibility
- স্বীকৃত বোর্ড থেকে ১০+২ শ্রেণী পাশ হতে হবে।
- মোট ৫০ শতাংশ নম্বর পেতে পাবে।
- এরপর প্রয়োজনে কোর্সের জন্য এন্ট্রাস টেস্ট দিতে হতে পারে।
ফ্যাশন ডিজাইনার কোর্স করার জন্য কত টাকা লাগে?
কলেজের উপর নির্ভর করে খরচ। ফ্যাশন ডিজাইনারের গড় ফি প্রতি বছর ₹২.৫ লক্ষ থেকে ₹৫ লক্ষ পর্যন্ত হয়ে থাকে। মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা করা হয়।
ফ্যাশন ডিজাইনিং কোর্স কী?
এই কোর্সে নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করা হয়:
- ফ্যাশন ইলাস্ট্রেশন এবং স্কেচিং
- টেক্সটাইল সায়েন্স ও ফ্যাব্রিক নির্মাণ
- প্যাটার্ন ক্রিয়েশন এবং নির্মাণ
- ডিজাইন টুলস, ডিজিটাল ডিজাইন টুলস (অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ)
- ফ্যাশন মার্চেন্ডাইজিং এবং ম্যানেজমেন্ট
- ফ্যাশন ট্রেন্ড
- পরিবেশ বান্ধব ফ্যাশন
ফ্যাশন ডিজাইনিং কোর্স কীভাবে করবেন? Learn how to become fashion designer after 12th
এর জন্য আপনাকে বি.ডেস ফ্যাশন ডিজাইন কোর্স করতে হবে। ৪ বছরের এই কোর্সে ইন্টার্নশিপ এবং লাইভ প্রজেক্ট করারও সুযোগ পাবেন। এবার কোন সেমিস্টারে কী পড়ানো হবে জানুন:
| সেমিস্টার | বিষয় |
| সেমিস্টার ১ এবং ২ | প্রিন্সিপিলস অফ ডিজাইন-Principles of designফ্যাশন ইলাস্ট্রেশন-Fashion Illustrationকালার থিওরি-Color Theoryটেক্সটাইল স্টাডিজ-Textiles Studies |
| সেমিস্টার ৩ এবং ৪ | প্যাটার্ন ড্রাফটিং-Pattern Draftingফ্যাশন কমিউনিকেশন-Fashion Communicationড্র্যাপিং টেকনিক্স-Draping Techniquesফ্যাশন সিএডি-Fashion CAD |
| ৫ম এবং ৬ষ্ঠ সেমিস্টার | গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং-Garment Manufacturingসাসটেইনেবল ফ্যাশন-Sustainable Fashionফ্যাশন মার্কেটিং-Fashion Marketingফ্যাশন ফটোগ্রাফি-Fashion Photography |
| ৭ম এবং ৮ম সেমিস্টার | ডিজাইন প্রজেক্ট-Design Projectপোর্টফোলিও ডেভেলপমেন্ট-Portfolio Developmentইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ-Industry Internshipফ্যাশন বিজনেস-Fashion Business |
ফ্যাশন ডিজাইনার হওয়ার পর ক্যারিয়ার খুঁটিনাটি
| চাকরির সুযোগ | ফ্যাশন ডিজাইনার, টেক্সটাইল ডিজাইনার, ফ্যাশন ইলাস্ট্রেটর, ভিজ্যুয়াল মার্চেন্ডাইজার, ফিল্ম/টেলিভিশন কস্টিউম ডিজাইনার, ফ্যাশন উদ্যোক্তা, ফ্যাশন স্টাইলিস্ট |
| ব্যবসার সুযোগ | ফ্যাশন ডিজাইনার ও দোকান, অনলাইন শপিং প্ল্যাটফর্ম (যেমন Myntra, Ajio ইত্যাদি), ফ্যাশন ম্যাগাজিন, সিনেমা ইন্ডাস্ট্রিতে ফ্যাশন বিজনেস |
| ভালো কোম্পানি | মনীশ মালহোত্রার কোম্পানি, H&M, Zara, Raymond, আদিত্য বিড়লা ফ্যাশন, Amazon Fashion, Arvind Lifestyle |
