Home লাইফস্টাইল অনলাইনে এডুকেশন লোনের জন্য আবেদন করবেন কীভাবে

অনলাইনে এডুকেশন লোনের জন্য আবেদন করবেন কীভাবে

Learn how to apply for education loan​ online 2025
Learn how to apply for education loan​ online 2025

Learn how to apply for education loan​ online 2025: পড়াশোনা করতে চান! এডুকেশন লোন লাগবে! তাহলে মনে রাখবেন, সঠিক নথি জমা দিয়ে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে, আপনি সহজেই আপনার এডুকেশন ঋণ পেতে পারেন। শুধু এর জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, কিছু শর্ত মানতে হবে। 

এডুকেশন লোন পেলে কী কী সুবিধা হবে শিক্ষার্থীদের?

  • আর্থিক সাহায্য: শিক্ষার্থীদের খরচ যেমন টিউশন ফি, বই, জীবনযাত্রার খরচ, ল্যাপটপ এবং ভ্রমণের খরচ বহন করে। 
  • কর সুবিধা: ভারতীয় আয়কর আইনের ধারা ৮০E এর অধীনে, প্রদত্ত সুদের উপর কর ছাড় দাবি করা যেতে পারে।
  • ক্রেডিট স্কোর বাড়ে: সময়মত লোন পরিশোধ করতে পারলে ভালো ক্রেডিট স্কোর তৈরি হয়।
  • স্থগিতাদেশ: কোর্স শেষ হওয়ার তারিখ থেকে এক বছর (অথবা চাকরি পাওয়ার ছয় মাস পর) ইএমআই পেমেন্ট শুরু করার প্রয়োজন নেই। এর দরুণ শিক্ষার্থীরা  চাকরি খুঁজে পেতে এবং টাকা বাঁচানোর সময় পায়।

কত সুদের হার কীভাবে পরিশোধ করতে হয়?

বেশিরভাগ লোনের সুদের হার বার্ষিক ৬ থেকে ৯ শতাংশ পর্যন্তই হয়। যদিও লোনের মেয়াদ সাধারণত ১০ থেকে ১৫ বছর হয়, তাই শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর লোন পরিশোধ শুরু করার সুযোগ পান। অনেক ব্যাংক আবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে লোন দিলে সুদেও ছাড় দেয়। 

এডুকেশন লোনের জন্য অনলাইনে আবেদন করবেন কীভাবে? Learn how to apply for education loan​ online 2025

প্রথমে, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন, ভর্তির চিঠি, দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট, ফি রসিদ, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ইনকাম সার্টিফিকেট এবং ঠিকানার প্রমাণের মতো প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখুন। 

ধরুন, বিদ্যা লক্ষ্মী পোর্টাল, YONO SBI, অথবা PMVY এর মতো বেশিরভাগ সরকারি এবং ব্যাংক স্কিমে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগ ইন করে করে  আবেদনপত্রে আপনার ব্যক্তিগত, শিক্ষাগত এবং আর্থিক বিবরণ লিখুন।

সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পরে, তথ্য ঠিক আছে কিনা চেক করে নিয়ে সেই আবেদন জমা দিন।

এবার সব ঠিক থাকলে, ব্যাংক অনুমোদন করে দিলে, লোনের টাকা সরাসরি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে পাঠানো হবে। যাবতীয় নিয়ম নিজে গিয়ে জেনে নিন।

Exit mobile version