Know the senior citizen saving scheme interest rate: যদি আপনি বা আপনার পরিবারের কেউ ৬০ বছর বা তার বেশি বয়সী হন, এবং নিরাপদ বিনিয়োগ সহ নিয়মিত আয় করতে চান, তাহলে Senior Citizen Savings Scheme (SCSS) নিঃসন্দেহে একটি অত্যন্ত উপযোগী বিকল্প। এর সঙ্গে কর ছাড়ের সুবিধাও পাবেন।
কারা SCSS-এ বিনিয়োগ করতে পারবেন?
- বিনিয়োগকারীর বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- অ্যাকাউন্ট সিঙ্গল বা জয়েন্ট, দুইভাবেই খুলতে পারবেন।
- NRIরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না।
SCSS-এ কত টাকা বিনিয়োগ করা যায়?
- এই স্কিমে সর্বনিম্ন ১ হাজার টাকা বিনিয়োগ করা যায়।
- এই স্কিমে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়।
- একবারে টাকা জমা দিতে হবে, মাসিক বা কিস্তিতে জমা দিতে পারবেন না।
SCSS-এর সুদ পাওয়ার নিয়ম। Know the senior citizen saving scheme interest rate
- বর্তমানে SCSS-এ বার্ষিক ৮.২ শতাংশ সুদ দেওয়া হয়।
- এই সুদ তিন মাস অন্তর বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা হয়।
- বছরে মোট ৪ বার সুদ পাওয়া যায়।
SCSS-এর প্রধান সুবিধা কী কী
১. সরকারী গ্যারান্টি: এখানে বিনিয়োগ করা টাকার নিরাপত্তা নিয়ে কোনও দুশ্চিন্তা নেই।
২. স্থির ও নিশ্চিত আয়: বাজারের ওঠানামা থাকলেও সুদের হার স্থির থাকে।
৩. কর ছাড়ের সুবিধা (Tax Benefit): বিনিয়োগ করা মূল টাকার উপর Income Tax Act-এর Section 80C অনুযায়ী সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।
৪. নমিনি সুবিধা: অ্যাকাউন্ট খোলার সময়ই নমিনি নির্ধারণ করতে পারেন।
SCSS-এর কিছু অসুবিধা
- ৬০ বছরের কম বয়সীরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন না।
- সুদের উপর ট্যাক্স দিতে হয় বলে প্রকৃত রিটার্ন কমে যেতে পারে।
SCSS-এর মেয়াদ সম্পর্কিত তথ্য
SCSS-এর প্রাথমিক মেয়াদ ৫ বছর। মেয়াদ শেষ হলে আরও ৩ বছর বাড়ানো যায়। অর্থাৎ মোট ৮ বছর পর্যন্ত এই স্কিমে টাকা রাখা সম্ভব। মেয়াদ শেষের ১ বছরের আগে টাকা তুললে, পাওয়া সুদের টাকা কেটে নেওয়া হতে পারে। ১ থেকে ২ বছরের মধ্যে তুললে প্রায় ১.৫ শতাংশ পেনাল্টি কাটা হবে। ২ বছরের পরে তুললে পেনাল্টি কমে ১% হবে।
কোন কোন সংস্থা SCSS অফার করে
ব্যাংকে গিয়ে SCSSর জন্য আবেদন করার আগে এই নথিগুলো সঙ্গে রাখুন:
- দু’ টি পাসপোর্ট সাইজের ছবি
- প্যান কার্ড , ভোটার আইডি , আধার কার্ড বা পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট বা সিনিয়র সিটিজেন কার্ড
| এলাহাবাদ ব্যাংক | ক্যানারা ব্যাংক | ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স |
| অন্ধ্র ব্যাংক | সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া | পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক |
| ব্যাংক অফ মহারাষ্ট্র | দেনা ব্যাংক | স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর |
| ব্যাংক অফ বরোদা | আইডিবিআই ব্যাংক | স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ |
| ব্যাংক অফ ইন্ডিয়া | ইন্ডিয়ান ব্যাংক | স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া |
| কর্পোরেশন ব্যাংক | ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক | স্টেট ব্যাংক অফ মাইসোর |
| স্টেট ব্যাংক অফ পাতিয়ালা | স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর | সিন্ডিকেট ব্যাংক |
| ইউকো ব্যাংক | ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া | ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া |
| বিজয়া ব্যাংক | আইসিআইসিআই ব্যাংক |