Katrina Kaif And Vicky Kaushal Become Parents: বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ তাঁদের প্রথম সন্তানের আগমনের কথা জানিয়েছেন। এই তারকা দম্পতি একটি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। তাঁরা শুক্রবার সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি পোস্ট (Katrina Kaif And Vicky Kaushal Become Parents) করে ভক্তদের সাথে এই আনন্দের খবরটি ভাগ করে নিয়েছেন, যেখানে তাঁরা তাঁদের ‘বান্ডেল অফ জয়’-কে স্বাগত জানিয়েছেন।
তাঁদের পোস্টে লেখা ছিল, “আমাদের বান্ডেল অফ জয় এসে গিয়েছে। অসীম কৃতজ্ঞতার সাথে, আমরা আমাদের শিশুপুত্রকে স্বাগত জানাই। ৭ই নভেম্বর, ২০২৫। – ক্যাটরিনা এবং ভিকি।”

ভিকি কৌশলের ভাই তার ইনস্টাগ্রাম স্টোরিতে নোটটি শেয়ার করেছেন এবং তার আনন্দ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “ম্যায় চাচা বান গয়া (আমি কাকা হয়ে গেলাম)।”
শ্রেয়া ঘোষাল, উপাসনা কোনিডেলা, পরিণীতি চোপড়া, মাধুরী দীক্ষিতের মত আরও অনেক তারকা তাঁদের পোস্টে মন্তব্য করে এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, “soooooo happy! Congratulations” (অত্যন্ত আনন্দিত! অভিনন্দন!)।
অভিনেত্রী রাকুল প্রীত সিং মন্তব্য করেন, “Omggggggg congratulationssssss u two so happy,” (ওহ মাই গড! অভিনন্দন, তোমাদের দুজনকে দেখে খুব খুশি)
গায়িকা নীতি মোহন যোগ করেন, “OMG!!!! Vadhayiaannnnn” (ওহ মাই গড! অভিনন্দন!)
অভিনেতা অর্জুন কাপুর হার্ট ইমোজি পোস্ট করেন।
কারিনা কাপুর খান সবচেয়ে সুন্দর মন্তব্যটি করেন। তিনি লেখেন, “Kattttt welcome to the boy Mamma club so happy for you and vicky …”
সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দেওয়া পরিণীতি চোপড়া লেখেন, “Congratsssssssss new mamma and papa!” (অভিনন্দন নতুন মা ও বাবা!)
উল্লেখ্য, এই দম্পতি গত ২৩শে সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তানের আগমনের প্রত্যাশার কথা ঘোষণা করেন এবং এটিকে “আমাদের জীবনের সেরা অধ্যায়” হিসেবে অভিহিত করেন। ক্যাটরিনা ও ভিকি ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে ভিকিকে কৌশলকে সর্বশেষ ব্লকবাস্টার পিরিয়ড ফিল্ম ‘ছাভা’-তে দেখা গিয়েছে। বর্তমানে তিনি সঞ্জয় লীলা বনসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং করছেন, যেখানে তাঁর সাথে আলিয়া ভাট এবং রণবীর কাপুর অভিনয় করছেন। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা গিয়েছিল।