January-February Train Cancellation News: বর্তমানে দেশজুড়ে রয়েছে ঠান্ডার প্রকোপ চলছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে রেল পরিষেবার ওপর। কুয়াশা ও শীতের কারণে ট্রেনের গতি কমে গিয়েছে। তার ওপর, রেলওয়ের চলমান বিশাল আকারের পরিকাঠামো উন্নয়ন যাত্রীদের ভোগান্তি আরও বাড়াতে পারে। জানা যাচ্ছে, উত্তর রেলওয়ে (Northern Railway) এবং উত্তর পশ্চিম রেলওয়ের (North Western Railway) বেশ কয়েকটি রুটে অটোমেটিক ব্লক সিগন্যালিং সিস্টেম বসানো হবে।
পরিকাঠামো উন্নয়নের জেরে বাতিল বেশ কিছু ট্রেন- January-February Train Cancellation News
প্রায় ২৫০টির বেশি ট্রেনের যাত্রা বাতিল করা হতে পারে, কিছু যাত্রা সংক্ষিপ্ত করা হতে পারে, পথ ঘুরিয়ে দেওয়া হতে পারে অথবা নিয়ন্ত্রিত করা হতে পারে। তাই, যাদের আগে থেকে টিকিট বুক করা আছে, তাদের উচিত নিজেদের ভ্রমণ পরিকল্পনা আরেকবার দেখে নেওয়া। আর যারা এখন ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের উচিত বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের সর্বশেষ সময়সূচী জেনে নেওয়া।
রেলওয়ে সূত্রে খবর, বড়সড় পরিকাঠামো উন্নয়নের জন্য আগামীতে বেশ কিছু ট্রেন প্রভাবিত হতে পারে। বিকানের ডিভিশনের ভিওয়ানি-রোহতক সেকশনে দোব ভালি, লাহলি এবং কালানৌর কালান স্টেশনগুলির মধ্যে ডাবলিং প্রকল্পের অধীনে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং সিস্টেম (automatic block signaling system) বসানো হচ্ছে। এই কাজের ফলে কিছু রুটে ট্র্যাফিক প্রভাবিত হবে।
উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানিয়েছেন, কারিগরি কাজের জন্য কিছু ট্রেন বাতিল করা হবে, কিছু ঘুরিয়ে দেওয়া হবে, আবার কিছু নিয়ন্ত্রণ করা হবে। উত্তর রেলওয়ে আরও জানিয়েছে যে প্যাচ ডাবলিং ও সিগন্যালিং-এর কাজ শুরু হওয়ার কারণে বিকানের ডিভিশনের কিছু ট্রেনের রুট সাময়িকভাবে পরিবর্তন করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষা ও পরিচালনা আরও উন্নত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাতিল হওয়া ট্রেনের তালিকা
ভিওয়ানি-রোহতক ট্রেন (ট্রেন নম্বর ৫৪০১৬) ২৭শে জানুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
রোহতক-ভিওয়ানি ট্রেন (ট্রেন নম্বর ৫৪০১৩) ২৭শে জানুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
ভিওয়ানি-রোহতক ট্রেন (ট্রেন নম্বর ৫৪০১৮) ২৭শে জানুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
রোহতক-ভিওয়ানি ট্রেন (ট্রেন নম্বর ৫৪০১৫) ২৬শে জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
ভিওয়ানি-রোহতক ট্রেন (ট্রেন নম্বর ৫৪০১৪) ২৭শে জানুয়ারি থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
রোহতক-হানসি ট্রেন (ট্রেন নম্বর ৫৪০১১) ১৪ই থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
হানসি-রোহতক ট্রেন (ট্রেন নম্বর ৫৪০১২) ১৪ই থেকে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল।
হিসার-নয়াদিল্লি ট্রেন (ট্রেন নম্বর ৫৪৪২৪) ১৪ই ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
নয়াদিল্লি-হিসার ট্রেন (ট্রেন নম্বর ৫৪৪২৩) ১৪ই ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে।
