Indian Railways Vande Bharat Train Expansion: রেল মন্ত্রক চারটি নতুন বন্দে ভারত ট্রেন অর্থাৎ আটটি পরিষেবা অনুমোদন করায়, দেশে এই প্রকার ট্রেন পরিষেবার মোট সংখ্যা বেড়ে ১৬৪-তে দাঁড়াবে। বর্তমানে, ভারতীয় রেলপথ (IR) নেটওয়ার্ক জুড়ে মোট ১৫৬টি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু আছে।
চেন্নাই-ভিত্তিক ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) দ্বারা নির্মিত এই আধা-উচ্চ-গতির বা সেমি-হাই-স্পিডের ট্রেনগুলি দেশের রেলযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি নতুন দিল্লি-কানপুর-এলাহাবাদ-বারাণসী রুটে চলাচল শুরু করে।
বন্দে ভারত ট্রেনের রুট (Indian Railways Vande Bharat Train Expansion)
নতুন অনুমোদিত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat) ট্রেনগুলি হল:
- ট্রেন নম্বর ২৬৬৫১ কেএসআর বেঙ্গালুরু -এর্নাকুলাম বন্দে ভারত এক্সপ্রেস
- ট্রেন নম্বর ২৬৬৫২ এর্নাকুলাম-কেএসআর বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস
- ট্রেন নম্বর ২৬৪৬২ ফিরোজপুর ক্যান্টনমেন্ট-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস
- ট্রেন নম্বর ২৬৪৬১ দিল্লি-ফিরোজপুর ক্যান্ট বন্দে ভারত এক্সপ্রেস
- ট্রেন নম্বর ২৬৫০৪ লখনউ -সাহারানপুর বন্দে ভারত এক্সপ্রেস
- ট্রেন নম্বর ২৬৫০৩ সাহারানপুর-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস
- ট্রেন নম্বর ২৬৪২২ বারাণসী-খাজুরাহো বন্দে ভারত এক্সপ্রেস
- ট্রেন নম্বর ২৬৪২১ খাজুরাহো-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের বৈশিষ্ট্য কী কী রয়েছে?
- ট্রেনগুলিতে কবচ (KAVACH) সুরক্ষা প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
- ১৮০/১৬০ কিমি/ঘন্টা ডিজাইন/অপারেটিং গতি সম্পন্ন এবং দ্রুত গতিতে চলতে সক্ষম।
- দেশীয়ভাবে উন্নত UV-C ল্যাম্প ভিত্তিক জীবাণুমুক্তকরণ ব্যবস্থা সহ এয়ার কন্ডিশনিং ইউনিট।
- জার্ক ফ্রি সেমি-পারমানেন্ট কাপলার।
- কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় প্লাগ ডোর এবং সম্পূর্ণরূপে সিল করা প্রশস্ত প্যাসেজ।
- যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা
- সকল কোচে সিসিটিভি
- সব কোচে জরুরি অ্যালার্ম পুশ বোতাম এবং টক ব্যাক ইউনিট
- উন্নত অগ্নি নিরাপত্তা – বৈদ্যুতিক ক্যাবিনেট এবং শৌচাগারগুলিতে অ্যারোসল ভিত্তিক আগুন সনাক্তকরণ এবং নির্বাপন ব্যবস্থা।
- দিব্যাঙ্গজন যাত্রীদের বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ড্রাইভিং কোচের প্রতিটি প্রান্তে বিশেষ শৌচাগার রয়েছে
- রিমোট মনিটরিং সহ কোচ কন্ডিশন মনিটরিং সিস্টেম (CCMS) ডিসপ্লে
- ভয়েস রেকর্ডিং সুবিধা এবং ক্র্যাশ-হার্ডেন মেমরি সহ ড্রাইভার-গার্ড যোগাযোগ ব্যবস্থা
বন্দে ভারত (Vande Bharat) ৪.০ ট্রেন সূচনা বিষয়ে বিস্তারিত তথ্য
বর্তমানে, তৃতীয় প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস অর্থাৎ বন্দে ভারত ৩.০ ট্রেন পরিষেবায় রয়েছে। তবে, রেলওয়ে বন্দে ভারত ৪.০ ট্রেনের উপর কাজ করছে, যা আগামী ১৮ মাসের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত মাসে বলেছিলেন, “বন্দে ভারত ৪.০ আগামী ১৮ মাসের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে, যার লক্ষ্য কর্মক্ষমতা এবং যাত্রী অভিজ্ঞতার প্রতিটি ক্ষেত্রে বিশ্বব্যাপী মানদণ্ড স্থাপন করা। লক্ষ্য হল বন্দে ভারত ৪.০ কে বিশ্বব্যাপী মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা, একটি ট্রেন যা গুণমান এবং আরামে এত উন্নত যে বিশ্বের বিভিন্ন দেশ এটি গ্রহণ করতে আগ্রহী হবে।”
