Thursday, June 4, 2026
Homeখবরদেশসাবধান! ট্রেনে এই ৬ জিনিস নিয়ে উঠলেই হতে পারে জরিমানা

সাবধান! ট্রেনে এই ৬ জিনিস নিয়ে উঠলেই হতে পারে জরিমানা

Indian Railways Rules for Passengers You Must Know: ভারতীয় রেলওয়ে বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন অসংখ্য যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ভারতীয় রেলওয়ে বেশ কিছু কঠোর নিয়মকানুন প্রণয়ন করেছে। এই নিয়মগুলোর (Indian Railways Rules for Passengers You Must Know) লঙ্ঘনে কেবল জরিমানাই নয়, কারাদণ্ডও হতে পারে। বিশেষভাবে, কিছু বিপজ্জনক এবং দাহ্য পদার্থ ট্রেনে বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

রেলওয়ে আইন অনুযায়ী, ট্রেনে কোন ৬টি জিনিস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ, তা জেনে নেওয়া যাক-

ট্রেনে কোন ৬টি জিনিস বহন করা নিষিদ্ধ। Indian Railways Rules for Passengers You Must Know

বাজি, বোমা ও বিস্ফোরক জাতীয় পদার্থ

যাত্রীবাহী ট্রেনে বাজি, বোমা অথবা বারুদের মতো বিস্ফোরক, দাহ্য বা বিপজ্জনক কোনো পদার্থ বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ধরনের জিনিস সহ ধরা পরলে রেলওয়ে কর্তৃপক্ষ জরিমানা করতে পারে ও কারাদণ্ডও দিতে পারে। এমন কাজ যাত্রীদের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে।

অ্যাসিড বা অ্যাসিড জাতীয় জিনিস

ট্রেনে অ্যাসিড অথবা অ্যাসিড জাতীয় কোনো জিনিস বহন করা আইনত নিষিদ্ধ। এটি রেলওয়ে আইনের ১৬৪ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য এক হাজার টাকা জরিমানা অথবা তিন বছরের কারাদণ্ড হতে পারে।

গ্যাস সিলিন্ডার বা স্টোভ

ট্রেনে ছোট বা বড় কোনো গ্যাস সিলিন্ডার বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি স্টোভ সাথে নিয়ে ভ্রমণ করাও যায় না। গ্যাস সিলিন্ডার নিতে চাইলে কর্তৃপক্ষের কাছে আগে থেকে অনুমতি নিতে হবে, তবে সাধারণত সিলিন্ডার খালি থাকলে সেই অনুমতি পাওয়া যায়।

শুকনো নারকেল

ভারতীয় রেলের নিয়ম অনুসারে, ট্রেনে শুকনো নারকেল বহন করা সম্পূর্ণরূপে বারণ। শুকনো নারকেলের বহিরাংশ দাহ্য হওয়ার কারণে এটি আগুন লাগার ঝুঁকি তৈরি করে। সুতরাং, কোনো যাত্রী ট্রেনে শুকনো নারকেল বহন করলে তাকে জরিমানা করা হতে পারে।

প্যাসেঞ্জের ট্রেনে অতিরিক্ত ওজনের মাল

রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিটি শ্রেণির যাত্রীর জন্য একটি নির্দিষ্ট ওজনের মালপত্র বিনামূল্যে বহনের অনুমতি দিয়ে থাকে। তবে, সেই নির্ধারিত সীমা অতিক্রম করলে অতিরিক্ত মাশুল পরিশোধ করতে হতে পারে। এছাড়া, লোকাল বা প্যাসেঞ্জার ট্রেনে স্কুটার অথবা সাইকেলের মতো বড় জিনিস বহন করা যায় না।

পোষ্য (নির্দিষ্ট কামরা ছাড়া)

যদিও পোষ্য বা কুকুরকে ট্রেনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়, তবে সব কামরায় এই সুবিধা নেই। নিয়ম অনুযায়ী, এসি স্লিপার কোচ, এসিসি চেয়ার কার কোচ, স্লিপার ক্লাস ও সেকেন্ড ক্লাস কোচে পোষ্য কুকুর নিয়ে যাওয়ার অনুমতি নেই। কুকুর সঙ্গে নিতে চাইলে যাত্রীকে অবশ্যই কুপে টিকিট (Coupe Ticket) কেটে নিতে হবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular