Thursday, June 4, 2026
Homeখবরদেশরেলের বড় ঘোষণা! ২০ শহরে তৈরি হচ্ছে মেগা কোচিং টার্মিনাল

রেলের বড় ঘোষণা! ২০ শহরে তৈরি হচ্ছে মেগা কোচিং টার্মিনাল

Indian Railway to develop Mega Coaching Terminals: ট্রেনের পরিষেবা আরও উন্নত করার জন্য রেল মন্ত্রণালয় দেশের ২০টি শহরে মেগা কোচিং টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হল উৎসব, শীত ও গ্রীষ্মের মত ভ্রমণের সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা।

ভারতীয় রেল তৈরি করবে মেগা কোচিং টার্মিনাল (Indian Railway to develop Mega Coaching Terminals)

  • যে ২০টি নির্বাচিত শহরে প্রচুর সংখ্যক ট্রেন আসে এবং ছেড়ে যায়, সেখানে এই ‘মেগা কোচিং টার্মিনাল’গুলো তৈরি করা হবে।
  • দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এবং আহমেদাবাদের মত প্রধান শহরগুলোর গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে এই টার্মিনালগুলো স্থাপন করা হবে।

আহমেদাবাদে মেগা কোচিং টার্মিনাল

  • বর্তমানে আহমেদাবাদে একটি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এখন আহমেদাবাদ থেকে প্রায় ৪৫টি ট্রেন চলাচল করে, তবে নতুন সুবিধা যুক্ত হওয়ার পরে, ধারণা করা হচ্ছে আগামী বছরগুলোতে এই সংখ্যা বেড়ে প্রায় ১৫০টিতে উন্নীত হবে।
  • সুরাটেও আরও একটি ডেডিকেটেড মেগা কোচিং টার্মিনাল তৈরির পরিকল্পনা করা হয়েছে।

গত সপ্তাহে আহমেদাবাদ সফরে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vasihnaw) বলেন-

“…দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এবং আহমেদাবাদের মত প্রধান স্টেশনগুলোতে নতুন ট্রেনের চাহিদা অনেক বেশি। গুজরাটে আহমেদাবাদ এবং সুরাটে এই চাহিদা সবচেয়ে বেশি। এই সমস্যার সমাধান করার জন্য এবং পরিচালনার ক্ষমতা বাড়ানোর জন্য, ভাটভায় (Vatva) একটি মেগা কোচিং টার্মিনাল তৈরি করা হবে, যেখানে ১০টি পিট লাইন তৈরি করা হবে। এর ফলে অতিরিক্ত ৪৫টি ট্রেনের ধারণক্ষমতা বৃদ্ধি পাবে, যার ফলে আহমেদাবাদে মোট প্রায় ১৫০টি ট্রেন পরিচালনা করা সম্ভব হবে।”

আহমেদাবাদ রেল স্টেশনে আরও তিনটি প্ল্যাটফর্ম

আহমেদাবাদ স্টেশনে আরও তিনটি অতিরিক্ত প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা ট্রেন চলাচল ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “সমস্ত প্ল্যাটফর্ম একটি কনকোর্স রুফ প্লাজার (concourse roof plaza) মাধ্যমে সংযুক্ত করা হবে এবং এলিভেটেড রোডের-এর নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এটি কনকোর্স, এলিভেটেড রোড (elevated road) এবং ফুট ওভারব্রিজের (foot overbridges) মাধ্যমে স্টেশনের উভয় প্রান্তকে যুক্ত করবে।”

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular