Indian Post Office recurring deposit plan details: ভবিষ্যতের কথা চিন্তা করে আজ থেকেই শুরু করুন প্রসেস। আপনি প্রতি মাসে অল্প পরিমাণে সঞ্চয় করেই ২৫ লাখের স্বপ্ন পূরণ করুন। পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD) স্কিম আপনার জন্য নিরাপদ বিনিয়োগ, নিশ্চিত রিটার্ন নিয়ে হাজির। যদি আপনার জরুরি টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার আরডির বিপরীতে লোনও নিতে পারেন। এমনকি নিয়মিত কিস্তি দিয়ে ৬.৭% সুদের হারে আপনি ১০ বছরে প্রায় ২৫ লক্ষ টাকা পেতে পারেন। এবার কীভাবে পাবেন, তা জানুন এখানে।
RD কী? Indian Post Office recurring deposit plan details
একটি পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (RD) আপনাকে সঞ্চয় করতে সাহায্য করতে পারে। আপনার বেতন থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে জমা করুন, এবং পাঁচ বছর পর মেয়াদপূর্তিতে আপনার হাতে যথেষ্ট পরিমাণ টাকা আসবে।
কে কে এই অ্যাকাউন্ট খুলতে পারেন?
- যে কেউ আরডি অ্যাকাউন্ট খুলতে পারেন।
- এই অ্যাকাউন্টটি নাবালক শিশুদের নামেও খোলা যাবে। যদি আপনার বয়স ১০ বছর বা তার বেশি হয়, তাহলে আপনি নিজেই এটি চালাতে পারেন।
- তিনজন ব্যক্তি একটি জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন।
যে কোনও পোস্ট অফিসের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায়। শুধু আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং একটি পাসপোর্ট-আকারের ছবি জমা দিতে হবে পোস্ট অফিসে। তাহলেই মাত্র ১০০ টাকার কিস্তি থেকে আপনার বিনিয়োগ শুরু করতে পারবেন।
১০ বছরে প্রায় ২৫ লক্ষ টাকা কীভাবে পাবেন?
দেখুন, প্রতি মাসে ১৫,০০০ টাকা বিনিয়োগ করুন। বার্ষিক সুদের হার ৬.৭% থাকবে। এবার প্রথম ৫ বছরে আপনার মোট বিনিয়োগ আনুমানিক ১.৭১ লক্ষ হলে, সুদ যোগ করে তা মোট ১০.৭১ লক্ষে হতে পারে। এইভাবে এই বিনিয়োগ আপনি আরও ৫ বছর চালিয়ে যান। মোট ১০ বছরের মেয়াদপূর্তিতে আনুমানিক ₹৭.৬৮ লক্ষ টাকা বিনিয়োগের উপর প্রায় ₹২৫.৬৮ লক্ষ টাকা পাবেন আপনি। দেখলেন তো, তহবিল তিনগুণেরও বেশি বৃদ্ধি পাবে।
