Indian Air Force recruitment 2025 Apply online: ভারতীয় বিমান বাহিনীতে ব্যাপক চাকরির সুযোগ! নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। যোগ্য প্রার্থীদের জন্য মোট ৩৪০ পদে চাকরির দেওয়া হবে। আগ্রহী পুরুষ এবং মহিলা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর পরীক্ষা বসবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি।
| নিয়োগ সংস্থা | ভারতীয় বিমান বাহিনী |
|---|---|
| পদের নাম | ফ্লাইং অফিসার |
| বিজ্ঞাপন নম্বর | AFCAT ০১/২০২৬ |
| মোট পোস্ট | ৩৪০ |
| বেতন স্কেল | লেভেল-১০ (৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা) |
| কর্মক্ষেত্র | সারা ভারত জুড়ে পোস্টিং |
| আবেদন মোড | অনলাইন |
| আবেদনের সময়কাল | ১৭ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত |
| অফিসিয়াল ওয়েবসাইট | afcat.cdac.in |
ভারতীয় বিমান বাহিনীতে আবেদন ফি
- অনলাইনে ৫৫০ টাকা পেমেন্ট করতে হবে। ১৮ শতাংশ GST নেওয়া হবে।
- SC/ST এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
ভারতীয় বিমান বাহিনীতে চাকরির যোগ্যতার মানদণ্ড
১ জানুয়ারি ২০২৭ তারিখ অনুসারে বয়সসীমা:
- ফ্লাইং ব্রাঞ্চের জন্য: সর্বনিম্ন বয়স: ২০ বছর, সর্বোচ্চ বয়স: ২৪ বছর
- গ্রাউন্ড ডিউটির জন্য: সর্বনিম্ন বয়স: ২০ বছর, সর্বোচ্চ বয়স: ২৬ বছর
শিক্ষাগত যোগ্যতা:
- প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা ১২ বোর্ডে গণিত এবং পদার্থবিদ্যা বিষয় সহ ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
- স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ৬০% নম্বর থাকা বাধ্যতামূলক।
- আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের নির্বাচন নিম্নলিখিত ধাপগুলির ভিত্তিতে করা হবে:
- লিখিত পরীক্ষা (AFCAT পরীক্ষা)
- AFSB ইন্টারভিউ
- মেডিকেল পরীক্ষা
কীভাবে আবেদন করবেন। Indian Air Force recruitment 2025 Apply online
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট afcat.cdac.in- এ ভিজিট করুন।
- হোম পেজে AFCAT 01/2026 বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ুন ।
- আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি রেজিট্রেশন করে যাচাই করুন।
- অনলাইন আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
- ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি পেমেন্ট করুন।
- এবার ফর্মটি জমা দিন এবং ভবিষ্যৎ রেফারেন্সের জন্য প্রিন্টআউটটি নিরাপদে রাখুন।
হেল্পডেস্ক
যে কোনও প্রযুক্তিগত সমস্যা বা কোনও বিষয়ে জানার জন্য, প্রার্থীরা 9513252077 নম্বরে যোগাযোগ করুন অথবা mailto:afcathelpdesk@edcil.co.in এ ইমেল করুন। সোমবার থেকে শনিবার সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত উপলব্ধ থাকবে পরিষেবা।
