Home খবর কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত, উৎফুল্ল অমিত শাহ

কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত, উৎফুল্ল অমিত শাহ

India set to host Commonwealth Games 2030
India set to host Commonwealth Games 2030

India set to host Commonwealth Games 2030​: কমনওয়েলথ গেমসের নির্বাহী বোর্ড ২০৩০ কমনওয়েলথ গেমস (CWG) আয়োজনের জন্য আহমেদাবাদকে মনোনীত করেছে। ২৬ নভেম্বর গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

২০৩৪ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত নাইজেরিয়ার আবুজার সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি হয়েছিল। তবে, কমনওয়েলথ এক্সিকিউটিভ বোর্ড ২০৩৪ সালের কমনওয়েলথ গেমস আয়োজনে নাইজেরিয়াকেই সমর্থন করবে বলে খবর।

কমনওয়েলথ গেমস হোস্ট করবে ভারত! India set to host Commonwealth Games 2030​

তারই মধ্যে, কমনওয়েলথ গেমস স্পোর্টস তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমনওয়েলথ গেমসের নির্বাহী বোর্ড ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে ভারতের আহমেদাবাদকে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত এখনও পর্যন্ত একবার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে, ২০১০ সালে নয়াদিল্লিতে।

২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া সমস্ত খেলা ২০৩০ সালে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)। এর মধ্যে থাকবে শুটিং, কুস্তি, ব্যাডমিন্টন, হকি, তীরন্দাজি, কাবাডি এবং খো-খো।

ভারতের জন্য গর্বের দিন – অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমনওয়েলথ গেমস আয়োজনের বিষয়ে লিখেছেন, “এটি ভারতের জন্য অত্যন্ত গর্ব এবং আনন্দের দিন। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন ভারতকে আহমেদাবাদে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের অধিকার প্রদানের জন্য দেশের সকল নাগরিককে আন্তরিক অভিনন্দন।”

২০৩০ সাল কমনওয়েলথ গেমসের ১০০তম বার্ষিকীIndia set to host Commonwealth Games 2030​

কমনওয়েলথ গেমস প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্রথম কমনওয়েলথ গেমস ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। অস্ট্রেলিয়া সবচেয়ে বেশিবার কমনওয়েলথ গেমস আয়োজন করেছে, পাঁচবার। ২০৩০ সাল কমনওয়েলথ গেমসের ১০০তম বার্ষিকীও পালন করবে।

ভারত এই বছরের ২৯ আগস্ট লন্ডনে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য দরপত্র জমা দেয়। তৎকালীন গুজরাট সরকারের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংভি কমনওয়েলথ গেমসের প্রস্তাবটি উপস্থাপন করেন। তিনি বলেন যে আহমেদাবাদ একটি কম্প্যাক্ট সিটি মডেলে গেমস আয়োজন করবে, যার অর্থ ভেন্যু, প্রশিক্ষণ সুবিধা এবং ক্রীড়াবিদদের থাকার ব্যবস্থা একে অপরের কাছাকাছি থাকবে। এটি ক্রীড়াবিদ, কর্মকর্তা এবং দর্শকদের জন্য আরও ভালো অভিজ্ঞতা প্রদান করবে। বিডিং শুরু হওয়ার দুই দিন আগে, ২৭ আগস্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা কমনওয়েলথ গেমসের বিডিং প্রস্তাব অনুমোদন করে।

ভারত এর আগে যে যে গর্বের সাক্ষী থেকেছে

২০৩২ সাল পর্যন্ত অলিম্পিকের আয়োজক দেশ নির্ধারণ করা হয়ে গিয়েছে। তাই এবার CWG-এর পাশাপাশি, ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্যও প্রস্তুতি নিচ্ছে। গত বছরের নভেম্বরে, ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য দরপত্র জমা দেয়! অস্ট্রেলিয়ার ব্রিসবেনকে ২০৩২ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছে, আর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ২০২৮ সালের অলিম্পিক আয়োজন করবে।

ভারত দু’ টি এশিয়ান গেমসও আয়োজন করেছে। ভারত এখনও পর্যন্ত তিনটি বহু-ক্রীড়া গেমস আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ২০১০ সালে কমনওয়েলথ গেমস, ১৯৮২ এবং ১৯৫১ সালে এশিয়ান গেমস।

Exit mobile version