Home খবর দেশ ভারতের GDP বেড়ে ৮.২% পৌঁছেছে, দেড় বছরের মধ্যে সর্বোচ্চ!

ভারতের GDP বেড়ে ৮.২% পৌঁছেছে, দেড় বছরের মধ্যে সর্বোচ্চ!

India Q2 GDP Growth Boost Breaks All Predictions
India Q2 GDP Growth Boost Breaks All Predictions

India Q2 GDP Growth Boost Breaks All Predictions: আগের ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার আরও বৃদ্ধি পেয়েছে। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে আর্থিক পরিষেবা এবং রিয়েল এস্টেট খাতে দুই অঙ্কের (double-digit growth) প্রবৃদ্ধির কারণে ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে এগিয়েছে। এই সময়ে জিডিপি বৃদ্ধি দেড় বছরের মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ ৮.২ শতাংশে পৌঁছেছে।

ম্যানুফ্যাকচারিং সেক্টরও (manufacturing sector) ছয় ত্রৈমাসিকের মধ্যে দ্রুততম হারে প্রসারিত হয়েছে। অর্থনীতিবিদরা সাধারণভাবে আশা করেছিলেন যে এপ্রিল-জুন মাসের ৭.৮ শতাংশ প্রবৃদ্ধি থেকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৭.৩ শতাংশ হবে, যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

তবে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে অপ্রত্যাশিতভাবে বৃদ্ধির হার টানা চতুর্থ ত্রৈমাসিকের জন্য বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক (Ministry of Statistics and Programme Implementation-MoSPI) এক বিবৃতিতে জানিয়েছে, সেকেন্ডারি(৮.১ শতাংশ) এবং টেরিটরি সেক্টর (৯.২ শতাংশ) ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি বৃদ্ধির হারকে ৮.০ শতাংশের উপরে উন্নীত করেছে।

এই বৃদ্ধি কোন কোন ক্ষেত্র থেকে এল? (India Q2 GDP Growth Boost Breaks All Predictions)

পরিষেবা ক্ষেত্র (tertiary or services sector- ৯.২% বৃদ্ধি): এই ক্ষেত্রটি সামগ্রিকভাবে সবচেয়ে বেশি গতি এনেছে। বিশেষভাবে, আর্থিক পরিষেবা, রিয়েল এস্টেট এবং পেশাদার পরিষেবাগুলো ১০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত শক্তিশালী কার্যকারিতা প্রদর্শন করে। এছাড়াও, জনপ্রশাসন এবং প্রতিরক্ষা খাতেও প্রায় ৯.৭ শতাংশ হারে উচ্চ প্রবৃদ্ধি বজায় রয়েছে।

উৎপাদন ক্ষেত্র (manufacturing sector- ৯.১% বৃদ্ধি): উৎপাদন বা ম্যানুফ্যাকচারিংখাতেও একটি বড় ধরনের উত্থান দেখা গিয়েছে। গত ছয় মাসের মধ্যে এটিই সর্বোচ্চ বৃদ্ধি। এর প্রধান কারণ হলোগত বছর এই সময়ে তুলনামূলকভাবে কম উৎপাদন বৃদ্ধি ছিল।

কৃষি ক্ষেত্র (৩.৫% বৃদ্ধি): অন্যদিকে, কৃষিখাতে মোট মূল্য সংযোজন (Gross Value Added- GVA) এর প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম, যা ৩.৫ শতাংশ।

GDP বনাম GVA

মোট মূল্য সংযোজন বা GVA (Gross Value Added)-এর হার বেড়ে ৮.১ শতাংশ হয়েছে। GDP হল GVA এবং নিট পরোক্ষ করের (GST – ভর্তুকি)-এর যোগফল। সাধারণত, GDP-র হার GVA-র থেকে কম হয়। কিন্তু এই ত্রৈমাসিকে GVA ৮.১% থেকে GDP ৮.২% একটু বেশি হওয়াটা অর্থনীতির জন্য একটি চমক ছিল। মুদ্রাস্ফীতিকে হিসাবে না নিলে, সেক্ষেত্রে নমিনাল জিডিপি বৃদ্ধি সামান্য কমে ৮.৭ শতাংশে দাঁড়িয়েছে।

ভারত Q2 জিডিপি বৃদ্ধির মূল তথ্য এক নজরে (India Q2 GDP Growth Boost Breaks All Predictions)

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2) প্রকৃত জিডিপি বৃদ্ধি পেয়েছে ৮.২%, যা আগের বছরের Q2, ২০২৪-২৫ ৫.৬% থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

একই সময়ে, নমিনাল জিডিপি মুদ্রাস্ফীতি সমন্বয় না করে ৮.৭% বৃদ্ধি পেয়েছে।

এক্ষেত্রে, সেকেন্ডারি সেক্টর ৮.১% বৃদ্ধি এবং টেরিটরি সেক্টর বা পরিষেবা ক্ষেত্র ৯.২% বৃদ্ধি উভয়ই মিলিতভাবে প্রকৃত জিডিপি-কে ৮.০% এর উপরে নিয়ে যেতে সহায়ক হয়েছে।

সেকেন্ডারি খাতের মধ্যে, উৎপাদন (Manufacturing) ৯.১% এবং নির্মাণ (Construction)৭.২% হারে বৃদ্ধি পেয়েছে।

পরিষেবা খাতের মধ্যে, আর্থিক, রিয়েল এস্টেট ও পেশাদার পরিষেবা সবচেয়ে বেশি, যেখানে ১০.২% হারে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

কৃষি ও সহযোগী ক্ষেত্র ৩.৫% এবং বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহ ক্ষেত্র ৪.৪% তুলনামূলকভাবে মধ্যম হারে বৃদ্ধি পেয়েছে।

এই ত্রৈমাসিকে প্রকৃত ব্যক্তিগত চূড়ান্ত ভোগ ব্যয় (PFCE) ৭.৯% হারে বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের একই সময়ের ৬.৪% চেয়ে বেশি।

সামগ্রিকভাবে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (H1: এপ্রিল-সেপ্টেম্বর) প্রকৃত জিডিপি বৃদ্ধি ৮.০% হয়েছে, যা গত বছরের প্রথমার্ধের ৬.১% তুলনায় বেশ শক্তিশালী।

Exit mobile version