Home খবর লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পোস্ট অফিসে, বিজ্ঞপ্তি বেরোবে কবে

লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পোস্ট অফিসে, বিজ্ঞপ্তি বেরোবে কবে

India Post GDS Recruitment Notification 2026 Soon
India Post GDS Recruitment Notification 2026 Soon

India Post GDS Recruitment Notification 2026 Soon: দেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুখবর। ভারতীয় ডাক বিভাগ খুব শীঘ্রই ৩০,০০০ গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। গ্রামীণ অঞ্চলে সরকারি চাকরির সন্ধানে থাকা প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। আপনিও আগ্রহী হলে পুরো প্রতিবেদন পড়ুন।

হাইলাইটস। India Post GDS Recruitment Notification 2026 Soon

বৈশিষ্ট্যবিবরণ
মোট শূন্যপদআনুমানিক ৩০,০০০+
পদের নামব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)
শিক্ষাগত যোগ্যতাদশম শ্রেণি পাশ (মেধাভিত্তিক নির্বাচন)
বয়সসীমা১৮ থেকে ৪০ বছর (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য)
আবেদন ফি১০০ টাকা
অফিসিয়াল ওয়েবসাইটwww.indiapostgdsonline.gov.in

বেতন

  • ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM): প্রতি মাসে ১৮,০০০ টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM): প্রতি মাসে ১৬,০০০ টাকা।

যোগ্যতার মানদণ্ড

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
  • বয়সসীমা: প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। SC/ST/OBC/PwD প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
  • স্থানীয় ভাষা: আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা নিয়ে পড়াশোনা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

  • নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ মেধাভিত্তিক হতে চলেছে।
  • দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে একটি সিস্টেম-জেনারেটেড মেধাতালিকা প্রস্তুত করা হবে।
  • নাম মেধাতালিকায় আসলে নিজ নিজ বিভাগে নথিপত্র যাচাইকরণের (Document Verification) জন্য ডাকা হবে।

আবেদন প্রক্রিয়া

অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আগ্রহী প্রার্থীরা নিচের ধাপগুলি অনুসরণ করে আবেদন করবেন:

১. অফিসিয়াল পোর্টাল indiapostgdsonline.gov.in-এ যান।

২. মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৩. আবেদন ফি ১০০ টাকা (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।

৪. অনলাইন আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।

৫. পদ এবং বিভাগ অনুযায়ী আপনার পছন্দের ‘Preference’ নির্বাচন করুন।

৬. ফর্মটি সাবমিট করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানতে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Exit mobile version