Home খবর দেশ ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার বাড়ছে, জানাল বিশ্বব্যাংক

ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার বাড়ছে, জানাল বিশ্বব্যাংক

India Is The Fastest Growing Economy In The World_ According To The World Bank
India Is The Fastest Growing Economy In The World_ According To The World Bank

India Is The Fastest Growing Economy In The World​ According To The World Bank: বিশ্বব্যাংক মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি (GDP) প্রবৃদ্ধির (মোট দেশজ উৎপাদন) যে ভবিষ্যৎবাণী জুনে করেছিল, তা বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছে। জুন মাসে করা এই জিডিপির পূর্বাভাস ৬.৩ শতাংশ ছিল। তবে, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এই পূর্বাভাস ২০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৩ শতাংশে নামানো হয়েছে, এর কারণ হিসেবে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির ওপর প্রত্যাশার চেয়ে বেশি শুল্ক আরোপ করা হতে পারে।

কিন্তু বিশ্বব্যাংক একটি রিপোর্টে বলছে, ভারতের মানুষের খরচ করার ক্ষমতা বাড়ছে, তাই ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নতি করা দেশগুলোর মধ্যে থাকবে । রিপোর্টে আরও বলা হয়েছে যে, সরকার যে জিএসটি পণ্য ও পরিষেবা কর নিয়ে নতুন নিয়ম করেছে, যেমন ট্যাক্সের হার কমানো আর নিয়মকানুন সহজ করা- এই ধরণের বিষয়গুলো দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমানোর মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় তিন-চতুর্থাংশ পণ্য রপ্তানির ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনাকে চিহ্নিত করা হয়েছে।

বিশ্বব্যাংকের মতে, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৬ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু ২০২৬ সালে মার্কিন শুল্কের কারণে তা ৫.৮ শতাংশে নেমে আসতে পারে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার মুখ্য অর্থনীতিবিদ ফ্রাঞ্জিস্কা ওনসোর্গে এক সংবাদ সম্মেলনে বলেন, “যদি শুল্ক হ্রাসসহ বিদেশি বাজারে ভারতের প্রবেশাধিকারের উন্নতি ঘটে, তবে তা প্রবৃদ্ধিতে সাহায্য করবে।”

রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ২০২৪ সালে ভারতের পণ্য রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ যুক্তরাষ্ট্রে গিয়েছিল, যা জিডিপির প্রায় ২ শতাংশের সমান ছিল। বিশ্বব্যাংক আরও জানায়, আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ভারত বিশ্বের দ্রুততম বর্ধমান শক্তির চাহিদার উৎস হবে এবং ২০৫০ সালের মধ্যে চীনকে ছাড়িয়ে একক বৃহত্তম শক্তির চাহিদার কেন্দ্রে পরিণত হবে।

Exit mobile version