ICSIL Recruitment 2026 for Data Entry Operator: ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেমস ইন্ডিয়া (ICSIL) ২০২৬ সালে ৫০টি ডেটা এন্ট্রি অপারেটরের শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনপত্র দাখিল করা শুরু হবে ২০২৬ সালের ১০ই জানুয়ারি থেকে এবং শেষ হবে ২০২৬ সালের ১৩ই জানুয়ারি। ICSIL-এর ওয়েবসাইট icsil.in-এর মাধ্যমে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
ICSIL ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ
| নিয়োগকারী সংস্থার নাম | ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড (ICSIL) |
| বিজ্ঞাপন নং | ICSIL/RC/10-A/DEO/CATS/2025-26 |
| পদের নাম | ডেটা এন্ট্রি অপারেটর |
| পোস্ট সংখ্যা | ৫০ |
| বেতন | ২৪,৩৫৬/- (প্রতি মাসে) |
| যোগ্যতা | যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (কম্পিউটারে দক্ষতা থাকতে হবে) |
| বয়সসীমা | ২১ থেকে ৩০ বছর |
| আবেদন শুরুর তারিখ | ১০/০১/২০২৬ |
| আবেদন শেষের তারিখ | ১৩/০১/২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.icsil.in |
অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ দেখতে এখানে ক্লিক করুন (https://icsil.in/app/uploads/advertisement/CATS-Advt__for_50_DEO.pdf)
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন (https://icsil.in/app/)
নিয়োগের জন্য যোগ্যতার মাপকাঠি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: ইএমটি (ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানস) যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কমপক্ষে ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
টাইপিংয়ের গতি: মিনিটে কমপক্ষে ২৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া– ICSIL Recruitment 2026 for Data Entry Operator
প্রার্থীদের তালিকা তৈরি করা হবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র যাচাইয়ের পর। এরপর বাছাইকৃত প্রার্থীদের সাথে একটি আলোচনা বা ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের জন্য অথবা চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অথবা নিয়মিত কর্মকর্তারা যোগদান করা পর্যন্ত চুক্তিভিত্তিক/আউটসোর্সড ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন করার নিয়ম
- আগ্রহী প্রার্থীদের ICSIL-এর ওয়েবসাইটে “ক্যারিয়ার ট্যাবের অধীনে বর্তমান চাকরি বিভাগে” গিয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
- প্রোফাইলে মাধ্যমিক স্তর থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
- বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতার সঙ্গে আবেদনকারীর প্রোফাইলের তথ্য মিললেই তবে সেই পদের জন্য বিবেচনা করা হবে।
- প্রার্থীরা প্রয়োজনে তাঁদের প্রোফাইল আপডেট করতে পারবেন।
- এই বিষয়ে কোনও জিজ্ঞাসা বা সাহায্যের জন্য, অনুগ্রহ করে নিচে দেওয়া কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন।
ইন্টেলিজেন্ট কমিউনিকেশন সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড
অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, প্রথম তলা, পোস্ট অফিসের উপরে,
ওখলা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ফেজ – III, নয়াদিল্লি-১১০০২০
ফোন নম্বর: ০১১-৪০৫৩৮৯৫১