Home লাইফস্টাইল বন্ধ নৈহাটির ১নং প্ল্যাটফর্ম, কালীপুজোয় বড়মা দর্শনে যাবেন কীভাবে?

বন্ধ নৈহাটির ১নং প্ল্যাটফর্ম, কালীপুজোয় বড়মা দর্শনে যাবেন কীভাবে?

How to visit naihati boro maa in kali puja
How to visit naihati boro maa in kali puja

How to visit naihati boro maa in kali puja: আপৎকালীন পরিস্থিতি এড়াতে কালীপুজোয় বন্ধ করে দেওয়া হচ্ছে নৈহাটির ১নং প্ল্যাটফর্ম। বড়সড় চিন্তায় ভক্তরা।

বড়মা দর্শনে যাবেন কীভাবে-How to visit naihati boro maa in kali puja

উত্তর যদিও হাতের মুঠোয়। দেখুন,

  • যে সমস্ত দর্শনার্থী বড়মাকে দর্শন করতে ট্রেনে চেপে আসবেন, তাদের সাবওয়ে ব্যবহার করতে হবে।
  • সাবওয়ে হয়ে বেরিয়ে সোজা অরবিন্দ রোডে ঢুকবেন।
  • দেখবেন, নৈহাটি প্ল্যাটফর্মের পূর্ব দিকে একটি বহু পুরোনো ফুট ওভারব্রিজ রয়েছে। ওটি দিয়ে উঠতে দেওয়া হবে না।

কবে থেকে বন্ধ নৈহাটির ১ নং প্ল্যাটফর্ম

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ১৯ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে পুজোর দিনগুলিতে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে না নৈহাটি লোকাল। এর বদলে পুজোর দিনগুলিতে নৈহাটি লোকাল ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।

হঠাৎ নৈহাটির ১ নং প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হল কেন

কালীপুজোর সময় এমনিতেই নৈহাটিতে প্রচুর ভিড় হয়। অতিরিক্ত ভিড় সামাল দিতে বেগ পেতে হয় পুলিশ এবং রেলকে। ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা ঠিক করতে, তাই এবার আরপিএফ, রেলপুলিশ ও পূর্ব রেলের কর্তাদের সঙ্গে রাজ্যের দমকল বিভাগ, পূর্ত দপ্তর ও নৈহাটি পুরসভার কর্মকর্তারাও এই বড়সড় মিটিং সারলেন। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা-সহ অন্যান্য পদস্থ কর্তারাদের উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হল যে কালীপুজোয় বন্ধ রাখা হবে এই প্ল্যাটফর্ম।

ভক্তদের সুবিধার জন্য হেল্পলাইন

ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এদিন জানিয়েছেন, ‘ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং রেলরক্ষী বাহিনীর তরফ থেকে একটি জয়েন্ট কন্ট্রোলরুম খোলা হবে কালীপুজোয়। দর্শনার্থীরা কোনও সমস্যায় পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।’

Exit mobile version