Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলপ্রযুক্তিঅনালাইনে WBSEDCL ইলেকট্রিক বিল দেবেন কীভাবে?

অনালাইনে WBSEDCL ইলেকট্রিক বিল দেবেন কীভাবে?

How to Pay WBSEDCL Bill Online by UPI or Debit Card: আমরা অনেকেই অফলাইনে ইলেক্ট্রিক বিল দিয়ে আসি। কিন্তু জানেন তো অনলাইনেও দেওয়া যায়। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের WBSEDCLর গ্রাহক হন, তাহলে নিম্নলিখিত উপায়ে ঘরে বসে অনলাইনেই বিল পরিশোধ করতে পারবেন, কতটা বিল এসেছে, তাও দেখতে পারবেন।

WBSEDCL-এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ও লগইন করার নিয়ম 

  • WBSEDCL-এর অফিসিয়াল ওয়েবসাইট হোমপেজে, “New User Registration” লিঙ্কে ক্লিক করে বিদ্যুৎ বিলে প্রদর্শিত কনজিউমার আইডি লিখুন।
  • রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ইমেল লিখে অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করুন। 
  • রেজিস্টার করা নম্বরে OTP এলে সেই OTP দিয়ে রেজিস্টার করে নিন। 
  • এবার লগ ইন করার জন্য হোমপেজে “Customer Login” বাটনে ক্লিক করে id ও পাসওয়ার্ডটি দিয়ে Submit করুন। 

WBSEDCL বিল অনলাইনে কীভাবে দেবেন? How to Pay WBSEDCL Bill Online by UPI or Debit Card

  • WBSEDCL- এর অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘ Consumer Id ‘ এবং ক্যাপচা প্রবেশ করার পর ‘Proceed‘ এ ক্লিক করুন।
  • এবার বিদ্যুৎ বিল এবং অনলাইন পেমেন্টের বিকল্পগুলি দেখানো হলে, সেই অনুযায়ী আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে বা অনলাইন অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করুন। 

WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে দেখা যায় কীভাবে?

  • WBSEDCL-এর অফিসিয়াল ওয়েবসাইট https://portal.wbsedcl.in/irj/go/km/docs/bills/IFRAME/ViewBillWithoutLogin.html-এ যান।
  • ফিজিক্যাল বিলে উল্লেখ করা কনজিউমার আইডি দিন। 
  • কোন মাসের বিল দেবেন তা বাছাই করে Submi করলেই বিল দেখানো হবে। 
  • প্রয়োজনে, আপনি আপনার  বিদ্যুৎ বিলের একটি কপি ডাউনলোড বা প্রিন্ট করতে পারেন। 

WBSEDCL বিল পেমেন্ট স্লিপ ডাউনলোড করবেন কীভাবে?

  • https://www.wbsedcl.in/irj/go/km/docs/internet/new_website/Home.html ওয়েবসাইটে যান।
  • ওয়েবপেজের ডানদিকে অবস্থিত “Download Payment Slip” বাটনে ক্লিক করুন।
  • প্রয়োজন অনুযায়ী আপনার কনজিউমার আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি ও ক্যাপচা কোড দিন। 
  • এবার ” Proceed” বিকল্পে ক্লিক করে এটি ডাউনলোড করার পর আপনার রস্লিপ পেয়ে যাবেন। 

ইলেট্রিক অফিসে যোগাযোগের বিবরণ 

বিভাগযোগাযোগের বিবরণ
২৪/৭ WBSEDCL হেল্পলাইন১৯১২১
চুরির অভিযোগ জানানোর নম্বর1800-345-2787 (সকাল ৬:০০ টা – রাত ৯:০০ টা)
কল সেন্টার টোল-ফ্রি নম্বরসমূহ1800-345-3201
1800-345-3206
1800-345-3212
1800-345-3213
1800-345-5220
1800-345-5221
ইমেল আইডি[email protected]
লাইভ চ্যাট WBSEDCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন। 
অভিযোগ অফিসিয়াল ওয়েবসাইটে “Grievance Redressal” অপশন থেকে অভিযোগ জানানো যায়
অঞ্চলভিত্তিক যোগাযোগ নম্বরনিম্নলিখিত
কলকাতা জোন(033) 2262-2641 / 40
মেদিনীপুর জোন03222-275499
বর্ধমান জোন0342-2551743
শিলিগুড়ি জোন0353-2541401
বহরমপুর জোন03482-251706
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular