How to open Axis Bank Zero Balance Account Easily: একটি ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট হল এমন একটি সুবিধা, যেখানে আপনি অর্থ জমা রেখে এর থেকে অর্জিত সুদের মাধ্যমে ভালো রিটার্ন পেতে পারেন। ব্যাংকগুলো অ্যাকাউন্ট চালু রাখার জন্য সাধারণত একটি নূন্যতম ব্যালেন্স রাখার নিয়ম দেয়। তবে কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে এই ধরনের বাধ্যবাধকতা থাকে না। অ্যাক্সিস ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তেমনই একটি সেভিংস অ্যাকাউন্ট। অ্যাক্সিস ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নিয়ে অন্যান্য তথ্যের পাশাপাশি এখানে আমরা জেনে নেব যে কীভাবে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
অ্যাক্সিস ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আসলে কী? (Axis Bank Zero Balance Account)
অ্যাক্সিস ব্যাংক একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট দিয়ে থাকে, যেখানে অ্যাকাউন্টটিকে চালু রাখার জন্য কোনও নূন্যতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না। এটিকে জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট বলা হয়। ব্যাংকগুলো সাধারণত তাদের সেভিংস অ্যাকাউন্টে QAB বা ত্রৈমাসিক গড় ব্যালেন্স রাখার নিয়ম দেয়, যেখানে QAB এর শর্ত পূরণ না হলে গ্রাহককে একটি চার্জ দিতে হয়। যেহেতু একটি জিরো-ব্যালেন্স অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স রাখার কোনও বাধ্যবাধকতা নেই, তাই এই ক্ষেত্রে এই ধরণের কোনও চার্জ লাগে না।
অ্যাক্সিস জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের বৈশিষ্ট্য ও সুবিধা
অ্যাক্সিস ব্যাংক তাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সুবিধা ও বৈশিষ্ট্য দিয়ে থাকে। তার মধ্যে কয়েকটি হল-
- এই সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই, তাই কোনও QAB (Quarterly Average Balance) বা ত্রৈমাসিক গড় ব্যালেন্স চার্জও লাগে না।
- একটি RuPay ডেবিট কার্ড একদম বিনামূল্যে পাওয়া যায়।
- টাকা জমা দেওয়ার জন্য কোনও চার্জ লাগে না।
- নেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা পাওয়া যায়।
- প্রতি তিন মাসে আপনার অ্যাকাউন্টের দৈনিক ব্যালেন্সের উপর ৩.০% থেকে ৪.০% পর্যন্ত সুদ পাওয়ার সুযোগ থাকে।
- দেশের ১৫,০০০-এর বেশি অ্যাক্সিস ব্যাংকের এটিএম এবং ৫,১০০-এর বেশি অ্যাক্সিস ব্যাংকের শাখায় আপনি পরিষেবা পাবেন।
- বিভিন্ন ই-স্টেটমেন্ট, পাসবুক ও এসএমএস অ্যালার্টের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের বিবরণ জানতে পারবেন।
অ্যাক্সিস জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের যোগ্যতা
অ্যাক্সিস ব্যাংকে জিরো-ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু যোগ্যতা থাকা দরকার। যেমন-
- আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
- অ্যাক্সিস ব্যাংকে আপনার অন্য কোনও সেভিংস অ্যাকাউন্ট থাকা চলবে না।
অ্যাক্সিস জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- অ্যাক্সিস ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য যে নথিগুলি লাগবে, তার তালিকা নিচে দেওয়া হল-
- পাসপোর্ট সাইজের ছবি
- ঠিকানার প্রমাণপত্র (যেমন – আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, NREGA-এর জব কার্ড অথবা জাতীয় জনসংখ্যা রেজিস্টার দ্বারা দেওয়া চিঠি)।
- পরিচয় প্রমাণের নথি (যেমন – আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, NREGA-এর জব কার্ড অথবা জাতীয় জনসংখ্যা রেজিস্টার দ্বারা দেওয়া চিঠি)।
- আপনার স্বাক্ষর করা একটি স্ব-ঘোষণাপত্র (self-declaration duly signed by you), যেখানে লেখা থাকবে যে অ্যাক্সিস ব্যাংকে আপনার আর কোনও সেভিংস অ্যাকাউন্ট নেই।
অ্যাক্সিস ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার নিয়ম- How to open Axis Bank Zero Balance Account Easily
অ্যাক্সিস ব্যাংক তাদের গ্রাহকদের জন্য খুব সহজে এবং দ্রুত একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়। নিচে কয়েকটি ধাপ আলোচনা করা হল-
ধাপ ১: আপনার কাছাকাছি অ্যাক্সিস ব্যাংকের শাখায় যান।
ধাপ ২: ব্যাংক থেকে অ্যাকাউন্ট খোলার ফর্মটি সংগ্রহ করুন এবং সেটি ভালোভাবে পূরণ করুন।
ধাপ ৩: ফর্মের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংক অফিসারের কাছে জমা দিন।
ধাপ ৪: ব্যাংক কর্মকর্তারা আপনার আবেদনপত্র যাচাই করে অ্যাকাউন্টটি খুলে দেবেন।
অ্যাক্সিস ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হল এমন একটি সেভিংস অ্যাকাউন্ট, যেখানে কোনও নূন্যতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না। তাই, আপনি চাইলে আপনার কাছাকাছি অ্যাক্সিস ব্যাংকের শাখায় গিয়ে এটি খুলতে পারেন। তবে, ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে ব্যাংকের নিয়ম ও শর্তাবলী ভালোভাবে জেনে নেওয়া দরকার।