How to Make UPI Payment Using Rupay Credit Cards: রিজার্ভ ব্যাংকের তরফে ২৬ কোটি UPI ইউজার এবং ৫ কোটি ব্যবসায়ীর জন্য সুখবর। এখন থেকে UPI অ্যাপে RuPay ক্রেডিট কার্ড যুক্ত করে করুন অনলাইন পেমেন্ট। এই ধরনের কার্ডগুলিকে আর POS মেশিনে সোয়াইপ করতে হবে না।
এবার পেমেন্ট করার সময়, আপনাকে কেবল QR কোডটি স্ক্যান করতে হবে, আর তাহলেই লিংক ক্রেডিট বা ডেবিট কার্ডটি দিয়ে UPI অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। এবার এই মোডে পেমেন্ট করার পুরো ধাপ জানাচ্ছি এখানে।
GPay, PhonePe এর মতো অ্যাপে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন কীভাবে? How to Make UPI Payment Using Rupay Credit Cards
প্রথমে মাথায় রাখুন, GPay-এর ক্ষেত্রে শুধুমাত্র Visa বা Master-ভিত্তিক পেমেন্ট গেটওয়ে কার্ড ব্যবহার করা যাবে। PhonePe Visa, MasterCard, Maestro, Diners, American Express এবং Rupay-এর সমস্ত দেশীয় ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করতে দেবে।
গ্রাহককে তার কার্ডটি Gpay-তে যুক্ত করতে হবে যেভাবে:
- এর জন্য অ্যাপটি খুলে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
এবার পেমেন্ট মেথডে ক্লিক করলে ব্যবহারকারীর বর্তমান যোগ করা ব্যাংক অ্যাকাউন্টগুলি দেখা যাবে। - ‘Add credit or debit card’ এ ক্লিক করে কার্ড নম্বর, কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ, সিভিভি নম্বর, কার্ডধারীর নাম এবং বিলিং ঠিকানা লিখুন।
- কার্ড যাচাইয়ের জন্য OTPও দিতে হবে।
- তারপর ‘Save’ করে প্রযোজ্য শর্তাবলী মেনে নিতে নিয়ে ‘Activate’ বিকল্পে ক্লিক করে পেমেন্ট করুন।
একইভাবে PhonePe অ্যাপেও ক্রেডিট বা ডেবিট কার্ড যুক্ত করা যাবে। তবে, এক্ষেত্রে যাচাইয়ের জন্য গ্রাহকের থেকে ১ টাকা কাটা হবে।
GPay অ্যাপে ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইন পেমেন্ট
GPay ওয়েবসাইট অনুসারে,
- NFC-সক্ষম পেমেন্ট টার্মিনালগুলিতে ট্যাপ করে পেমেন্ট করা যাবে।
- অনলাইন এবং অফলাইন বিজনেস ‘Bharat QR Code’-এর উপর ভিত্তি করে পেমেন্ট করতে পারে।
- Myntra, Dunzo, Yatra, MagicPin, Coolwinks, EaseMyTrip, Confirmtkt-এর মতো অ্যান্ড্রয়েড অ্যাপেও অনলাইন পেমেন্ট করা যাবে।
PhonePe-এর ওয়েবসাইট অনুসারে, PhonePe অ্যাপে যে কোনও পরিষেবা বা পণ্যের জন্য কার্ড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এই বছরের মে মাসে ইউপিআইয়ের মাধ্যমে প্রায় ১০.৪০ লক্ষ কোটি টাকা লেনদেন করা হয়েছে। এমন পরিস্থিতিতে, ইউপিআই ব্যবহারকারীদের আরও সুবিধা করার জন্য, ক্রেডিট কার্ডগুলিকে ইউপিআইয়ের সঙ্গে লিংক করার কথা বলা হয়েছে।
