Home ব্যবসা SBIতে ইউপিআই লেনদেনের সীমা কীভাবে বাড়ানো যায়?

SBIতে ইউপিআই লেনদেনের সীমা কীভাবে বাড়ানো যায়?

How to Increase UPI Limit in SBI Only by SBI YONO app
How to Increase UPI Limit in SBI Only by SBI YONO app

How to Increase UPI Limit in SBI Only by SBI YONO app: গ্রাহকদের সুরক্ষা এবং নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে স্টেট ব্যাংকের তরফে নির্ধারিত UPI পেমেন্ট লিমিট গুরুত্বপূর্ণ। এসবিআই গ্রাহকেরা সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনের করতে পারবেন। আপনি চাইলে, এই সীমা কি বাড়ানোও যেতে পারে! তাহলে চলুন জেনে নিই যে এই সীমা বাড়াবেন কীভাবে?

স্টেট ব্যাংকে UPI লেনদেনের সীমা কত?

২০২৫ সালের এপ্রিল পর্যন্ত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের জন্য নিম্নলিখিত সীমা নির্ধারণ করেছে:

  • প্রতি পেমেন্টে UPI লিমিট: ১,০০,০০০ টাকা 
  • দৈনিক পেমেন্টে UPI লিমিট: ১,০০,০০০ টাকা 
  • প্রতিদিন কত লেনদেন করা যাবে : সাধারণ মানুষ প্রতিদিন ২০ লেনদেন করতে পারবেন। আবার প্রতিদিন 1,00,000 টাকা সীমার মধ্যে ব্যবসায়ীদের  লেনদেনের সংখ্যার কোনও নির্দিষ্ট সীমা নেই।
  • সম্প্রতি PIN রিসেট করলে: Android ডিভাইসে প্রথম ২৪ ঘণ্টার জন্য প্রতি লেনদেনের সীমা ৫০০০ টাকা হবে। iOS ডিভাইসে প্রথম ৫ দিনের জন্য ৫০০০ টাকা সীমাবদ্ধ হবে।

স্টেট ব্যাংকে UPI পেমেন্ট সীমা কীভাবে পরিবর্তন করা যায়? How to Increase UPI Limit in SBI Only by SBI YONO app

মনে রাখবেন, SBI YONO অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার আর্থিক পরিকল্পনা অনুসারে SBI UPI সীমা কাস্টমাইজড করতে পারেন, অর্থাৎ সীমা কমাতে পারবেন। তবে, এই সীমা নির্ধারিত ১,০০,০০০ টাকার বেশি বাড়াতে কিন্তু পারবেন না। তাই SBI YONO অ্যাপ ব্যবহার করে UPI লিমিট পরিবর্তনের উপায় রইল নিম্নলিখিত:

  • SBI YONO অ্যাপটি খুলে লগ ইন করুন।
  • ‘YONO Pay’ বিভাগে ‘BHIM UPI’ নির্বাচন করে উপরের বাম কোণের প্রোফাইল আইকনে ক্লিক করুন। 
  • এবার Set UPI Transaction Limit অপশন বেছে নিয়ে পছন্দসই লেনদেনের সীমা নিশ্চিত করুন।
  • তারপর আপনার ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড বা OTP ব্যবহার করে UPI পেমেন্টের সীমা বদলে ফেলুন। 
Exit mobile version