How to Get the PM Shram Yogi Mandhan Yojana Benefit: দেশে অসংগঠিত ক্ষেত্রে লক্ষ লক্ষ শ্রমিক রয়েছেন, যাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। যেহেতু তাঁরা কোনও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন, তাই তাঁরা ভবিষ্যতের জন্য পিএফ-এর মত সুবিধা পান না। এই শ্রমিকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কেন্দ্র সরকার ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা’ (Pradhan Mantri Shram Yogi Maan-Dhan Yojana) প্রকল্পটি পরিচালনা করছে। এই প্রকল্পের মাধ্যমে বৃদ্ধ বয়সে একটি নিয়মিত মাসিক আয়ের ব্যবস্থা করা যেতে পারে। আপনি কীভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন (How to Get the PM Shram Yogi Mandhan Yojana Benefit) তা জানতে এই প্রতিবেদনটি পড়তে হবে।
প্রতি মাসে ৩০০০ টাকা পেনশনের সুবিধা
এই প্রকল্পের অধীনে শ্রমিকেরা প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছেন রাস্তার বিক্রেতা, রিকশাচালক, নির্মাণ শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকেরা। আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন এবং এখনও পর্যন্ত কোনও পেনশন পরিকল্পনা গ্রহণ না করে থাকেন, তাহলে আপনি প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় নাম নথিভুক্ত করতে পারেন।
এই প্রকল্পের অধীনে কারা পাবেন পেনশন?
এই প্রকল্পটি মূলত অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। এই শ্রমিকদের মধ্যে রয়েছেন গৃহকর্মী, রাস্তার বিক্রেতা, চালক, প্লাম্বার, দর্জি, মিড-ডে মিলের কর্মী, রিকশাচালক, নির্মাণ শ্রমিক, আবর্জনা সংগ্রহকারী, বিড়ি প্রস্তুতকারক, তাঁত শ্রমিক, কৃষিকাজের শ্রমিক, মুচি, ধোপা এবং চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিক।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনায় যোগদানের নিয়ম
- এই প্রকল্পের জন্য যোগ্য হতে হলে, একজন অসংগঠিত ক্ষেত্রের কর্মীর আয় অবশ্যই ১৫,০০০ টাকার বেশি হলে চলবে না।
- তাঁর একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা জন ধন অ্যাকাউন্ট, পাসপোর্ট এবং আধার নম্বর থাকতে হবে।
- বয়স ১৮ বছরের কম অথবা ৪০ বছরের বেশি হলে চলবে না।
- এছাড়াও, আগে অন্য কোনও কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্পের সুবিধা গ্রহণ করা থাকা চলবে না।
এই প্রকল্পের শর্তগুলি কী কী?
এই প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিচে উল্লেখ করা হল-
অবদান (কিস্তি) দিতে ব্যর্থ হলে: কোনও যোগ্য সদস্য যদি তার মাসিক কন্ট্রিবিউশন বা কিস্তি দিতে ব্যর্থ হন, তবে তিনি সরকার নির্ধারিত সুদসহ বকেয়া কিস্তি পরিশোধ করে পুনরায় প্রকল্পে যোগদান করতে পারবেন।
১০ বছরের মধ্যে প্রকল্প ত্যাগ করলে: যদি কোনও ব্যক্তি প্রকল্পে যোগদানের তারিখ থেকে ১০ বছরের মধ্যে প্রকল্পটি ত্যাগ করতে চান, তবে তিনি শুধুমাত্র তার জমাকৃত অর্থের অংশটুকু সেভিংস ব্যাংক সুদের হারে ফেরত পাবেন।
১০ বছর পর কিন্তু ৬০ বছরের আগে প্রকল্প ত্যাগ করলে: যদি কোনও ব্যক্তি ১০ বছর পর কিন্তু ৬০ বছর হওয়ার আগে প্রকল্পটি ত্যাগ করেন, তবে তিনি তার জমাকৃত অর্থের অংশটুকু পেনশন স্কিমে অর্জিত সুদসহ ফেরত পাবেন।
সদস্যের মৃত্যু ৬০ বছরের আগে: কোনও সদস্যের ৬০ বছর বয়স হওয়ার আগে মৃত্যু হলে, তার জীবনসঙ্গীর কাছে নিয়মিত কিস্তি পরিশোধের মাধ্যমে স্কিমটি চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।
পেনশনভোগীর মৃত্যু ৬০ বছরের পর: কোনও পেনশন ভোগকারী ৬০ বছর বয়সের পর মারা গেলে, তার নমিনি অথবা উত্তরাধিকারী মাসিক পেনশনের ৫০% অর্থ পাবেন।
কোন বয়সী ব্যক্তিদের কত টাকা মাসিক অবদান?
১৮ থেকে ২৮ বছর বয়সীদের জন্য
- ১৮ বছর বয়সী আবেদনকারীকে প্রতি মাসে ৫৫ টাকা জমা দিতে হবে।
- ১৯ বছর বয়সী আবেদনকারীকে ৫৮ টাকা জমা দিতে হবে।
- একজন ২০ বছর বয়সী ব্যক্তিকে ৬১ টাকা জমা দিতে হবে।
- ২১ বছর বয়সী একজন ব্যক্তিকে ৬৪ টাকা জমা দিতে হবে।
- যদি বয়স ২২ বছর হয় তাহলে তাদের প্রতি মাসে ৬৮ টাকা জমা দিতে হবে।
- যদি বয়স ২৩ বছর হয় তাহলে তাদের মাসিক ৭২ টাকা জমা দিতে হবে।
- যদি বয়স ২৪ বছর হয় তাহলে মাসিক কিস্তি ৭৬ টাকা হবে।
- যদি বয়স ২৫ বছর হয় তাহলে আবেদনকারীকে প্রতি মাসে ৮০ টাকা জমা দিতে হবে।
- এই প্রকল্পের জন্য আবেদন করতে একজন ২৬ বছর বয়সী ব্যক্তিকে প্রতি মাসে ৮৫ টাকা দিতে হবে।
- ২৭ বছর বয়সী একজন ব্যক্তিকে প্রতি মাসে ৯০ টাকা দিতে হবে।
- ২৮ বছর বয়সী একজন ব্যক্তিকে প্রতি মাসে ৯৫ টাকা ইএমআই দিতে হবে।
২৯ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারীদের যে পরিমাণ কিস্তি দিতে হবে
- ২৯ বছর বয়সী আবেদনকারীকে প্রতি মাসে ১০০ টাকা জমা দিতে হবে।
- ৩০ বছর বয়সী আবেদনকারীকে প্রতি মাসে ১০৫ টাকা জমা দিতে হবে।
- ৩১ বছর বয়সী আবেদনকারীকে ১১০ টাকা জমা দিতে হবে।
- ৩২ বছর বয়সী আবেদনকারীকে প্রতি মাসে ১২০ টাকা জমা দিতে হবে।
- ৩৩ বছর বয়সী আবেদনকারীকে প্রতি মাসে ১৩০ টাকা জমা দিতে হবে।
- ৩৪ বছর বয়সী আবেদনকারীকে প্রতি মাসে ১৪০ টাকা জমা দিতে হবে।
- যদি বয়স ৩৫ বছর হয় তাহলে তাদের প্রতি মাসে ১৫০ টাকা জমা দিতে হবে।
- ৩৬ বছর বয়সী আবেদনকারীকে প্রতি মাসে ১৬০ টাকা দিতে হবে, সরকারও একই পরিমাণ দেবে।
- ৩৭ বছর বয়সী একজন ব্যক্তিকে এই প্রকল্পের জন্য আবেদন করার পর প্রতি মাসে ১৭০ টাকা দিতে হবে।
- ৩৮ বছর বয়সী একজন ব্যক্তিকে প্রতি মাসে ১৮০ টাকা দিতে হবে।
- ৩৯ বছর বয়সী একজন ব্যক্তিকে প্রতি মাসে ১৯০ টাকা করে দিতে হবে।
- যদি আপনার বয়স ৪০ বছর হয়, তাহলে এই স্কিমের সুবিধা পেতে আপনাকে প্রতি মাসে ২০০ টাকা জমা দিতে হবে।
আপনি কীভাবে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? (How to Get the PM Shram Yogi Mandhan Yojana Benefit)
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন পেনশন প্রকল্পে নাম লেখানোর জন্য আপনাকে একটি কমন সার্ভিস সেন্টার (CSC) যেতে হবে। এরপর আপনাকে আপনার আধার কার্ড এবং সেভিংস অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্টের তথ্য দিতে হবে।
অ্যাকাউন্ট খোলার সময় আপনি অনলাইনে নমিনি রেজিস্টার করতে পারবেন। আপনার তথ্য কম্পিউটারে প্রবেশ করানো হয়ে গেলে, মাসিক কত টাকা দিতে হবে, তা স্ক্রিনে দেখাবে।
এরপর আপনাকে নগদ টাকায় প্রথম অবদান দিতে হবে। তাহলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং আপনি একটি শ্রমিক যোগী কার্ড পাবেন।
উল্লেখ্য, এই প্রকল্প সম্পর্কে আরও তথ্য জানতে আপনি টোল-ফ্রি নম্বর ১৮০০ ২৬৭ ৬৮৮৮-এ ফোন করতে পারেন।
কারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন না?
এই প্রকল্পের অধীনে, NPS, ESIC এবং EPFO-এর মত বিধিবদ্ধ সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত কোনও কর্মচারী সুবিধা পাওয়ার যোগ্য হবেন না। এছাড়াও, আয়করের আওতায় থাকা করদাতারাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত নন।