Home লাইফস্টাইল এসবিআই-তে অটো সুইপ সুবিধা কীভাবে পাবেন?

এসবিআই-তে অটো সুইপ সুবিধা কীভাবে পাবেন?

How to get the auto sweep facility in SBI
How to get the auto sweep facility in SBI

How to get the auto sweep facility in SBI: আগে মজা করে বলা হত, টাকা জমিয়ে কি হবে, জীবন আর ক’দিনের। এখন যদিও এই প্রবাদকে উল্টে দিয়েছে SBIএর নতুন অটো সুইপ ফেসিলিটি। আপনার অতিরিক্ত টাকা বাড়ানোর একটি সহজ উপায় হল SBI সুইপ-ইন। এটি সেভিংস অ্যাকাউন্টের সুবিধা বজায় রাখার পাশাপাশি এফডির বেশি সুদও দেয়। বেতনভোগী, ফ্রিল্যান্সার এবং ব্যবসায়ীরা আজই নেট ব্যাংকিং করে বা শাখায় গিয়ে এই সুবিধা চালু করতে পারেন। 

হাইলাইটস 

মেয়াদ১ থেকে ৫ বছর
উদ্দেশ্য সেভিংস অ্যাকাউন্টের ভরসায় বসে না থেকে FD সুবিধাও দেওয়া 
অটো সুইপ সুবিধাবেতন প্যাকেজ পাওয়া ব্যক্তিরা,  এবং অপ্রাপ্তবয়স্করা পাবেন।
অটো সুইপের জন্য ন্যূনতম ব্যালেন্স₹৫০,০০০ টাকা 
ন্যূনতম রেজাল্টেন্ট ব্যালেন্স₹৩৫,০০০ টাকা 
সর্বনিম্ন পরিমাণ টিডিআর / এসটিডিআর₹১৫,০০০ টাকা 
সর্বোচ্চ পরিমাণকোনও নির্ধারিত সীমা নেই
স্থানান্তর ইউনিট₹৫,০০০ এর গুণিতকে হবে 
ঋণ/ওভারড্রাফ্ট সুবিধাসুবিধা পাবেন 
টিডিএসআয়কর নিয়ম অনুসারে টিডিএস কাটা হবে 

SBIএর নতুন অটো সুইপ ফেসিলিটি কী

সুইপ-ইন এফডি এসবিআইতে আপনার সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট একসঙ্গে কাজ করে। আপনি একটি নির্দিষ্ট ন্যূনতম ব্যালেন্স ঠিক করে দেওয়ার পর, সেভিংস অ্যাকাউন্টে রাখা টাকা এই সীমার বেশি হলে, সেই অতিরিক্ত টাকা এফডিতে চলে যায়। ফলে আপনার টাকা সেভিংস অ্যাকাউন্টে পড়ে না থেকে বেশি সুদ রিটার্ন করে।

ধরুন: আপনি ন্যূনতম ব্যালেন্স ₹৩৫,০০০ ঠিক করলেন। এবার আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি ব্যালেন্স হয় ₹৬০,০০০, তাহলে বাকি ₹২৫,০০০-এর মধ্যে ন্যূনতম ₹১৫,০০০ এফডিতে চলে যাবে।

এর দরুণ এফডিতে থাকা টাকার উপর আপনি সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পাবেন। প্রয়োজনে টাকা তুললে ব্যাংক শুধু দরকারি অংশটাই এফডি থেকে তুলে দেবে।

SBIএর নতুন অটো সুইপ ফেসিলিটি কীভাবে চালু করবেন। How to get the auto sweep facility in SBI

  • আপনি আপনার নিকটতম এসবিআই শাখায় গিয়েও সুইপ-ইন সুবিধাটি সক্রিয় করতে পারেন, আবার নেটব্যাংকিংয়ের মাধ্যমেও করা যাবে। 
  • আপনার SBI নেটব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করে ‘Fixed Deposit ‘ বিভাগে ক্লিক করে ‘FD Sweep-in’ নির্বাচন করুন।
  • আপনি যে সেভিংস অ্যাকাউন্ট এবং এফডি লিংক করতে চান তা বেছে নিয়ে সেভিংস অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্সের সীমা নির্ধারণ করুন এবং জমা দিন। 
Exit mobile version