How to get PAN card online Instantly Using Aadhaar: এখন ঘরে বসেই বিনামূল্যে তৈরি করুন আপনার প্যান কার্ড। কোনও টাকা লাগবে না, অপেক্ষাও করতে হবে না। আধার-ভিত্তিক ই-কেওয়াইসির মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্যান ইস্যু করতে চাইলে আজই আমাদের প্রতিবেদন পড়ে বিস্তারিত জেনে নিন। কারণ প্যান কার্ড এমনই এক জরুরি নথি, যার ব্যবহার সর্বত্র সরকারি ও প্রফেশনাল খাতে প্রযোজ্য।
আধার ব্যবহার করে তাৎক্ষণিক প্যান কার্ড তৈরির প্রক্রিয়া। How to get PAN card online Instantly Using Aadhaar
- তাৎক্ষণিক প্যান কার্ড তৈরি করতে, প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (www.incometaxindiaefiling.gov.in) যেতে হবে।
- ওয়েবসাইটটিতে “Instant PAN through Aadhaar” বিকল্পটিতে ক্লিক করে একটি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
- এখানে, আপনাকে আপনার আধার নম্বর এবং একটি ক্যাপচা কোড লিখে আধার লিংক করা মোবাইল নম্বরে OTP পাঠানো হবে।
- OTP প্রবেশ করার পরে, আপনার আধার তথ্য যাচাইকরণ সম্পন্ন হওয়ার পর, প্রয়োজনীয় শর্তাবলীতে টিক দিতে হবে।
এরপর সফলভাবে আবেদন জমা দেওয়ার পরে, আপনি একটি Acknowledgement নম্বর পাবেন। এই নম্বরটি দিয়ে আপনার প্যান কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
প্রসঙ্গত জানিয়ে রাখি, আধার কার্ড ব্যবহার করে তাৎক্ষণিক প্যান কার্ড তৈরির সুবিধা চালু করেছে আয়কর বিভাগ। এই ক্ষেত্রে কোনও দীর্ঘ প্রক্রিয়া বা কোনও ফি লাগে না। সম্পূর্ণ আবেদনপত্র অনলাইনে সম্পন্ন করার কয়েক মিনিটের মধ্যেই সাধারণত ই-প্যান কার্ড জারি করা হয়। আপনি কোনও এজেন্টের সাহায্য নিয়ে এই প্রক্রিয়াটি করলে নথি সংক্রান্ত সমস্যা হবে না।
