How to get an Amazon delivery boy job in Kolkata: ভারতের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন প্রতিদিন শহর লক্ষ লক্ষ প্যাকেজ ডেলিভারি করে। তাই নিয়মি ডেলিভারি পার্টনার নিয়োগ করে কোম্পনিটি। আপনিও চাইলে এই চাকরিতে যোগদান করতে পারেন। আর একজন অ্যামাজন ডেলিভারি পার্টনার বা অ্যামাজন ডেলিভারি বয়ের চাকরি পেতে হলে আপনার যা জানা দরকার তা জানতে পারবেন এখানে।
কতক্ষণ কাজ করতে করতে হয় অ্যামাজন ডেলিভারি বয়দের
| সকালের শিফট | সকাল ৭:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত |
| বিকেলের শিফট | দুপুর ১:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত |
| সান্ধ্যকালীন শিফট | সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত |
| পুরো দিনের শিফট | প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা |
| পার্টটাইম শিফট | ৪-৫ ঘন্টা |
কে অ্যামাজন ডেলিভারি পার্টনার হতে পারে
- আপনার বয়স অবশ্যই ১৮ বছর পেরোতে হবে।
- ন্যূনতম দশম শ্রেণী পাস হতে হবে।
- বর্তমান রেজিস্ট্রেশন এবং বীমা সহ একটি বাইক বা স্কুটার থাকতে হবে।
- একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- ডেলিভারি অ্যাপ থাকতে পারে এমন এক কার্যকরী অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
- আধার কার্ড, প্যান কার্ড এবং একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো নথি জমা দিতে হবে।
চাকরি কীভাবে পাবেন| How to get an Amazon delivery boy job in Kolkata
- বিশ্বস্ত চাকরির বোর্ড বা ক্যারিয়ার ওয়েবসাইট ব্যবহার করুন এবং “Amazon Delivery Boy job” শিরোনামে কোনও যাচাইকৃত চাকরির খবর পেলেই আবেদন শুরু করুন।
- আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর এবং আপনার গাড়ির তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র যেমন আপনার ব্যাঙ্কের তথ্য, লাইসেন্স, আধার, প্যান এবং আরসি ইত্যাদি দিয়ে আবেদনপত্রটি সাবধানে পূরণ করুন।
- আপনার আবেদন জমা দেওয়ার পর, ইন্টারভিউ ও ব্যাকগ্রাউন্ড চেক করা হতে পারে।
- এরপর কর্মীদের ডেলিভারি অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ভাল গ্রাহক পরিষেবা দেবেন, কীভাবে ডেলিভেরি করবেন সে সম্পর্কে একটি ওরিয়েন্টেশন সেশন দেওয়া হবে।
- এই ট্রেনিংয়ে আপনার পারফরম্যান্স ভালো হলেই আপনি পাকাপাকিভাবে ডেলিভারি পার্টনার হতে পারবেন।
একজন অ্যামাজন ডেলিভারি বয় কত আয় করে
আপনি কোথায় থাকেন, কতটা পরিশ্রম করেন এবং কী কী প্রণোদনা পান তার উপর নির্ভর করে, আপনি মাসে ₹১২,০০০ থেকে ₹৩০,০০০ পর্যন্ত আয় করতে পারেন।
- অ্যাম্বিশনবক্সের একটি সমীক্ষা বলছে যে এই কর্মীরা ₹১.৩ লক্ষ থেকে ₹৪.৩ লক্ষ আয় করতে পারেন।
- গ্লাসডোরের মতে, অ্যামাজন ডেলিভারি বয়দের গড় মাসিক বেতন ₹১৫,০০০-₹৩০,০০০ টাকা হতে পারে।
এছাড়াও আপনি কাস্টোমার রেটিং বাড়িয়ে, সপ্তাহান্তে, সন্ধ্যায় এবং ছুটির দিনে কাজ করেও আয় বাড়াতে পারেন।
