How to do the PAN card name correction online: প্যান কার্ড একটি অপরিহার্য নথি। বেতন, বিনিয়োগ বা অন্যান্য আর্থিক বিষয়ের মতো যে কোনও আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড প্রয়োজন। প্যান কার্ড তৈরির সময় যদি আপনার নাম ভুল হয়ে যায়, তাহলে চিন্তা নেই। আপনি ঘরে বসেই আপনার প্যান কার্ডে আপনার নাম সংশোধন করতে পারেন।
অনলাইনে প্যান কার্ডে নাম পরিবর্তন করবেন কীভাবে। How to do the PAN card name correction online
প্রয়োজনীয় নথিপত্র
- প্যান কার্ডের কপি
- আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড
- সম্পত্তি ট্যাক্সের রসিদ, ইউটিলিটি বিল
- বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট
NSDL/প্রোটিন পোর্টালে:
- প্রোটিন প্যান ওয়েবসাইটটি (https://www.protean-tinpan.com/services/pan/pan-index) ভিজিট করে ড্রপ-ডাউন মেনু থেকে নাম পরিবর্তনের অপশন বেছে নিন।
- ‘ক্যাপচা কোড’ টাইপ করে Submit করুন। এবার প্রদত্ত ইমেল আইডিতে একটি টোকেন নম্বর পাবেন। সেশনের সময়সীমা শেষ হয়ে এই নম্বর কাজে লাগবে।
- এবার প্যান আবেদন ফর্মের স্ক্রিন থেকে ই-কেওয়াইসি এবং ই-সাইন নথি ডিজিটাল মাধ্যমে জমা দিতে পারেন। বা নিজে গিয়ে সেই নথি প্যান অফিসে দিয়ে আসতে পারেন। তার ঠিকানা নিম্নরূপ:
- Income Tax PAN Services Unit,
Protean eGov Technologies Limited,
4th Floor, Sapphire Chambers,
Baner Road, Baner, Pune – 411045 - যদি আপনার আপডেট করা প্যান কার্ডের একটি নতুন ফিজিক্যাল কপি চান, তাহলে Yes করে দিন, সামান্য চার্জ দিতে হবে।
UTIITSL পোর্টালে:
UTIITSL ওয়েবসাইটটি (https://www.pan.utiitsl.com/PAN/) ভিজিট করে PAN card update ট্যাবের অধীনে আবেদন করতে ক্লিক করুন।
আপনার প্যান তথ্য জমা দিলে, এবার একটি রেফারেন্স নম্বর পাবেন।
যেসব ক্ষেত্রে আপডেট বা সংশোধন করতে হবে সেগুলিতে টিক দিতে ভুলবেন না।
এবার আপডেট বা সংশোধন করা ব্যক্তিগত বিবরণ প্রবেশ করানো হয়ে গেলে Next করুন।
যাবতীয় নির্দেশিকা মানার পর প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে সাবমিট করুন।
ফর্মের বিবরণ যাচাই করে পেমেন্ট করুন। তারপর একটি সফল বার্তা প্রদর্শিত হলে ফর্মটির একটি প্রিন্ট আউট নিন।
এবার আবেদনের সময় আপনি যদি নথিপত্র অফিসে গিয়ে জমা দিয়ে আসতে চান, তাহলে ঠিকানা নিম্নরূপ:
PAN PDC Incharge – Kolkata region
UTI Infrastructure Technology And Services Limited
29, N. S. Road, Ground Floor,
Opp. Gilander House and Standard Chartered Bank,
Kolkata – 700001
মনে রাখবেন, সাধারণত অনলাইনে প্যান কার্ড আপডেট করতে প্রায় ১৫ দিন সময় লাগে। আপনার প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি টেক্সট মেসেজ পাবেন।