How to check SBI mini statement by sms and WhatsApp: ব্যাংকে না গিয়েই ডেবিট এবং ক্রেডিট লেনদেন চেক করুন ঘরে বসেই। এসএমএস, মোবাইল ব্যাংকিং অ্যাপস বা মিসড কল দিয়ে সেভিংস অ্যাকাউন্টে শেষ ১০টি লেনদেন দেখতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডাররা। এই সুবিধা যে কোনও সময়, যে কোনও জায়গায় কীভাবে কাজে লাগাবেন, তা এই প্রতিবেদনে পড়ুন।
SBI মিনি স্টেটমেন্টের জন্য মোবাইল নম্বর কীভাবে রেজিস্টার করতে হয়?
মিনি স্টেটমেন্ট চেক করার জন্য আপনাকে এসবিআই কুইক-মিসড কল ব্যাংকিং পরিষেবা নিতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারদের এর জন্য নিজ নিজ রেজিস্টার করা থেকে মোবাইল নম্বর থেকে এসএমএস বা কল করতে হবে। এবার সেই নম্বর মিনি স্টেটমেন্টের জন্য রেজিস্টার করবেন কীভাবে, তা রইল নিম্নলিখিত:
আপনার মোবাইল ফোন থেকে SMS অ্যাপ্লিকেশনটি খুলে ব্যাংকে রেজিস্টার করা মোবাইল নম্বর ব্যবহার করে ‘7208933148’ SMS পাঠান নিম্নলিখিত প্যাটার্নে।
‘REG <SPACE> অ্যাকাউন্ট নম্বর’
অনলাইনে মিনি স্টেটমেন্ট কীভাবে চেক করা যায়? How to check SBI mini statement by sms and WhatsApp
| নেট ব্যাংকিং | Yono Lite | SMS | মিসড কল |
| আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অফিসিয়াল এসবিআই ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগ ইন করুন।‘My Accounts & Profile’ ট্যাবের অধীনে ‘Account Statement’এ ক্লিক করুন।আপনি যে অ্যাকাউন্টের জন্য মিনি স্টেটমেন্ট দেখতে চান সেই স্টেটমেন্টের সময়কাল নির্বাচন করে দেখে নিন। | ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে SBI Yono Lite অ্যাপ্লিকেশনে লগ ইন করুন।হোমপেজে উপলব্ধ ‘My Accounts’ -এ ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট দেখতে ‘Mini Statement’ বিকল্পে ক্লিক করুন। | রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 9223866666 নম্বরে এই মেসেজ পাঠান:টাইপ করুন “MSTMT ” | রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে নিম্নলিখিত নাম্বারে একটি মিসড কল দিয়ে আপনি আপনার SBI মিনি স্টেটমেন্ট পেতে পারেন: ৯২২৩৮৬৬৬৬৬ |
WhatsApp করে মিনি স্টেটমেন্ট কীভাবে দেখবেন?
- প্রথমে আপনাকে ব্যাংকে রেজিস্টার করা আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর থেকে +917208933148 নম্বরে “WAREG A/C No” লিখে SMS করতে হবে।
- রেজিট্রেশন সম্পন্ন হলে, আপনাকে +919022690226 নম্বরে “Hi” লিখে SMS করতে হবে।
- এরপর আপনি মিনি স্টেটমেন্টের অপশন বেছে নিতে পারবেন।
ATM থেকে মিনি স্টেটমেন্ট কীভাবে চেক করে?
- প্রথমে এটিএম-এ আপনার ডেবিট কার্ড প্রবেশ করিয়ে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এবং ‘Mini Statement’ বিকল্পটি বেছে নিন।
- তারপর আপনার ৪-সংখ্যার এটিএম পিন লিখলেই এটিএম থেকে আপনার লেনদেনের একটি রসিদ পাবেন।
তাহলে বুঝলেন তো, কাছে ডেবিট কার্ড কাছে থাকলে এসবিআই এটিএম-এ গিয়ে সহজেই আপনার মিনি-স্টেটমেন্ট পেতে পারেন।
