Home লাইফস্টাইল SMS, মিসড কল, ATMএর মাধ্যমে কীভাবে PNB ব্যালেন্স চেক করবেন

SMS, মিসড কল, ATMএর মাধ্যমে কীভাবে PNB ব্যালেন্স চেক করবেন

How to check PNB balance by SMS or missed Call & ATM
How to check PNB balance by SMS or missed Call & ATM

How to check PNB balance by SMS or missed Call & ATM: পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ব্যালেন্স চেক করতে পারছেন না! তাহলে জেনে রাখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এসএমএস, মিস কল, এটিএম ব্যবহার করেও ব্যালেন্স চেক করার সুযোগ দেয়, এবার কীভাবে চেক করতে হবে, তা এখানে জানুন। 

পিএনবি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার উপায়। How to check PNB balance by SMS or missed Call & ATM

ব্যাংকটির অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার আরও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। 

এটিএম ব্যবহার করে ব্যালেন্স চেক করার উপায়

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে নিকটতম এটিএম-এ গিয়ে আপনার সর্বশেষ ব্যাংক ব্যালেন্সও চেক করতে পারেন। 

আপনার অবস্থানের নিকটতম এটিএম-এ নিয়ে নির্ধারিত স্থানে আপনার  এটিএম কার্ডটি সোয়াইপ করুন। 

আপনার ৪-সংখ্যার এটিএম পিন দিয়ে ব্যালেন্স চেক বিকল্পটি নির্বাচন করলে এটিএম স্ক্রিনে আপনার আপডেট করা ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সের বিবরণ প্রদর্শিত হবে।

আপনি চাইলে এটিএম থেকে ব্যালেন্স চেকের একটি রসিদও নিতে পারেন, যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত বিবরণ থাকবে।

এসএমএস করে ব্যালেন্স চেক করার উপায়

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্টধারী থাকলে পাঞ্জাব ন্যাশনাল ব্যালেন্স চেক নম্বর ব্যবহার করে SMS পরিষেবার মাধ্যমে বর্তমান ব্যালেন্স জানতে পারবেন।

‘ BAL<space><১৬-সংখ্যার PNB অ্যাকাউন্ট নম্বর> ‘ লিখে একটি টেক্সট মেসেজ লিখতে হবে। 

ওই ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আপনার মোবাইল নম্বর থেকে এই মেসেজ ৫৬০৭০৪০ নম্বরে পাঠান।

এরপরেই আপনার ব্যালেন্স দেখিয়ে মেসেজ আসবে। 

মিসড কল দিয়ে ব্যালেন্স চেক করার উপায়

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে মিসড কল দিয়েও নিবন্ধিত মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিতে পারেন। 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে নিবন্ধিত আপনার মোবাইল নম্বর থেকে PNB ব্যাংক করুন, 1800 180 2223- এ মিসড কল দিন। 

এক বা দু’ টি রিং হওয়ার পর, কলটি কেটে দিন, এবং আপনার ব্যাংক ব্যালেন্সের তথ্য আপনার মোবাইল ডিভাইসে টেক্সট করে পাঠানো হবে।

Exit mobile version