Home লাইফস্টাইল কোনও অভিজ্ঞতা ছাড়াই অভিনেতা হবেন কীভাবে

কোনও অভিজ্ঞতা ছাড়াই অভিনেতা হবেন কীভাবে

How to become an actor in india with no experience
How to become an actor in india with no experience

How to become an actor in india with no experience:  থিয়েটার এবং চলচ্চিত্র থেকে শুরু করে টেলিভিশন পর্যন্ত বিস্তৃত সুযোগ দেয় অভিনয়। এই কেরিয়ার আজীবন শিক্ষা, সহযোগিতা ও অ্যাডভেঞ্চারের সুযোগ দেয়। ফেম ও টাকা আসে, কিন্তু তা ধরে রাখতেও জানতে হয়। অনেকেই আজকের যুগে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন, যদিও তা খুব কঠিন নয়, কিন্তু এর জন্য সঠিক পথ অবলম্বন করা একান্ত জরুরি। 

মনে রাখবেন, আগে কাজের কোনও অভিজ্ঞতা ছাড়াই অভিনয়ে ক্যারিয়ার শুরু করার জন্য, একমাত্র উপায় হল সরাসরি অডিশনে অংশগ্রহণ করা। অডিশন আপনার ভালো হলে আপনি অনায়াসেই সুযোগ পেয়ে যাবেন অভিনয়ের। 

অভিনয়ে আসার আগে আপনার যা জানা উচিত

অভিনয়ে আপনার জার্নি শুরু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক এখানে দেওয়া হল:

অগ্রাধিকার পরিবর্তন

অভিনয় ক্যারিয়ার আপনার অগ্রাধিকারকে বদলে দিতে পারে। শুটিং, রিহার্সেল অনুযায়ী আপনার সবসময় ভালো আয় নাও হতে পারে। কিন্তু হাল ছাড়বেন না। 

বিশেষজ্ঞের নির্দেশনা 

আজ ভারতে সেরা কিছু অভিনয় শেখার স্কুল রয়েছে, আপনার অভিনয় দক্ষতা বৃদ্ধির জন্য আপনি এই স্কুলে ভর্তি হতে পারেন।

কীভাবে অভিনেতা হওয়ার জার্নি শুরু করবেন। How to become an actor in india with no experience

বিজ্ঞাপনের জন্য অডিশন

বিজ্ঞাপনে কাজ করা আপনার স্বপ্ন হোক বা না হোক, বিজ্ঞাপনের জন্য অভিনয় এবং অডিশন আপনাকে ক্যামেরা এবং সেটে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। 

স্কিল শিখুন

অভিজ্ঞ অভিনেতাদের সামনে অডিশন দেওয়া চ্যালেঞ্জিং হতে পারে। তাই বিশেষ স্কিল শেখা জরুরি। এই জন্য আপনি ঘোড়ায় চড়া, একাধিক ভাষায় কথা বলা, টেনিস খেলা বা গান শিখতে পারেন। 

হেডশট নিন

হেডশট হল প্রফেশনাল ছবি যা অভিনেতাদের থাকা উচিত। এগুলো আপনার অডিশনের আবেদনপত্রে আপনার বায়োডেটার সঙ্গে অন্তর্ভুক্ত করুন। 

ভিডিয়ো রিল বানান

সাধারণত একটি ২-৩ মিনিটের রিল আপনার দুর্দান্ত অভিনয় হাইলাইট করে। আপনার অভিনয়ের ফুটেজ থাকা গুরুত্বপূর্ণ। 

ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে যোগাযোগ করুন 

অন্যান্য অভিনেতা এবং ইন্ডাস্ট্রির প্রফেশনালদের সঙ্গে বন্ধুত্ব করুন। কাস্টিং ডিরেক্টর, ম্যানেজার, ট্যালেন্ট এজেন্ট, মেকআপ আর্টিস্ট ইত্যাদির সঙ্গে যোগাযোগ করুন।

এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি অনায়াসেই অডিশনে সুযোগ পেতে পারেন। অভিনয় জীবনের পথে পা বাড়াতে পারেন। মনে রাখবেন, প্রথমে যে কোনও চরিত্রেই হ্যাঁ বলুন। আগে পরিচিত হন নিজেই ভার্সেটাইল অভিনয় দিয়ে। 

Exit mobile version