Home লাইফস্টাইল ভারতে কীভাবে একজন দাঁতের ডাক্তার হবেন

ভারতে কীভাবে একজন দাঁতের ডাক্তার হবেন

How to Become a Dentist in India & NEET Requirements
How to Become a Dentist in India & NEET Requirements

How to Become a Dentist in India & NEET Requirements: নিখুঁত হাসি তৈরির কারিগর হলেন দাঁতের ডাক্তাররা। আর ভারতে এই দাঁতের ডাক্তার হওয়াটা কিন্তু একেবারেই জলভাতও নয়, আবার ভীষণ কঠিন কোনও চ্যাপ্টারও নয়। আপনিও যদি অদূর ভবিষ্যতে দাঁতের ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে দাঁতের ডাক্তার হওয়ার যোগ্যতা, প্রক্রিয়া এবং কেরিয়ারের সুযোগ সম্পর্কে একটি বিস্তারিত দিক জেনে নিন। 

দাঁতের ডাক্তার হওয়ার জন্য সেরা ডেন্টাল স্কুল 

কর্ণাটকব্যাঙ্গালোরের বিডিএস কলেজগুলির মধ্যে রয়েছে সরকারি ডেন্টাল কলেজ এবং ভিএস ডেন্টাল কলেজ।
উত্তরপ্রদেশলখনউয়ের একটি বিশিষ্ট ডেন্টাল কলেজ কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয় (কেজিএমইউ)।
তেলেঙ্গানাহায়দ্রাবাদের সেরা বিডিএস কলেজগুলির মধ্যে সরকারি ডেন্টাল কলেজ এবং হাসপাতাল।
মণিপালমণিপাল ডেন্টাল কলেজ (MCODS) ধারাবাহিকভাবে সেরাদের মধ্যে স্থান পেয়েছে।

দাঁতের ডাক্তার হওয়ার জন্য কীভাবে কী পড়াশোনা করা জরুরি। How to Become a Dentist in India & NEET Requirements

ডেন্টাল স্কুলে ভর্তি হতে পারবেন কারা?

  • যে কোনও ডেন্টাল কলেজে (সরকারি বা বেসরকারি) ভর্তির জন্য, আপনাকে অবশ্যই নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • আপনাকে অবশ্যই পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান এবং ইংরেজি সহ দ্বাদশ শ্রেণি পাস করতে হবে।
  • পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞানে (পিসিবি) ৫০% নম্বর অন্তত পেতে হবে জেনারেলদের। সংরক্ষিত বিভাগ পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞানে (পিসিবি) ৪০% নম্বর পেলেও হবে।
  • ভর্তির সময় আপনার বয়স কমপক্ষে ১৭ বছর হতে হবে।

স্কোরের উপর ভিত্তি করে কলেজ পাবেন

  • সরকারি কলেজ: সাধারণত ৪৫০ থেকে ৫০০+ পেতে হয় (যদিও এটি রাজ্যভেদে পরিবর্তিত হয়)।
  • বেসরকারি কলেজ: ১৫০ থেকে ৩০০-এর মধ্যে স্কোর করলেই হবে।
  • যোগ্যতা: কাউন্সেলিংয়ের জন্য বিবেচিত হতে হলে, সাধারণ বিভাগের শিক্ষার্থীদের ৫০তম পার্সেন্টাইলের উপরে স্কোর করতে হবে।

ডিগ্রি: ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস)

ভারতে দন্তচিকিৎসার জন্য একমাত্র সরকারি এই স্নাতক প্রোগ্রাম ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া (ডিসিআই) দ্বারা নিয়ন্ত্রিত হয়।

কোর্সের সময়কাল: মোট ৫ বছর। ৪ বছর একাডেমিক পড়াশোনা করতে হবে। ক্লাসরুম এবং ল্যাবরেটরির কাজ শেখানো হবে। ১ বছরের বাধ্যতামূলক বেতনসহ ইন্টার্নশিপ। যেখানে হাতে-কলমে ক্লিনিক্যাল অভিজ্ঞতা করতে পারবেন।

কোর্সে কী কী পড়ানো হবে?

  • প্রথম বর্ষ: মানব অঙ্গসংস্থানবিদ্যা, শারীরবিদ্যা এবং প্রাণরসায়ন।
  • দ্বিতীয় বর্ষ: ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি এবং ডেন্টাল উপকরণ।
  • তৃতীয় বর্ষ: সাধারণ চিকিৎসা এবং সাধারণ সার্জারি।
  • চতুর্থ বর্ষ: ওরাল মেডিসিন, পেরিওডন্টিক্স, অর্থোডন্টিক্স এবং ওরাল সার্জারি।

পড়াশোনার খরচ

প্রতিষ্ঠানের ধরনের উপর নির্ভর করে ফি পরিবর্তিত হয়:

  • সরকারি কলেজ: পুরো কোর্সের জন্য ৩০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত খরচ।
  • বেসরকারি কলেজ: সাধারণত প্রতি বছর ৩,০০,০০০ থেকে ৬,০০,০০০ টাকা খরচ।
  • ডিমড বিশ্ববিদ্যালয়: শীর্ষস্থানীয় বেসরকারি কলেজগুলো (যেমন মণিপাল) প্রতি বছর ৬,০০,০০০ থেকে ৮,০০,০০০ টাকা পর্যন্ত ফি নেয়।

কেরিয়ারের সুযোগ ও বেতন কত পাবেন

ক্লিনিক্যাল প্র্যাকটিস: নিজের ক্লিনিক খুলে বা বেসরকারি হাসপাতালে কাজ করতে পারবেন। বেসরকারি ক্লিনিকে প্রতি মাসে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পাবেন। অভিজ্ঞ দন্ত চিকিৎসক হলে প্রতি মাসে ৫০,০০০ থেকে ১,০০,০০০+ টাকা আয় হবে।

উচ্চশিক্ষা: অর্থোডন্টিক্স বা ওরাল সার্জারির মতো ক্ষেত্রে এক্সপার্ট হওয়ার জন্য মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এমডিএস) ডিগ্রি নিতে পারেন। এর দরুণ আপনার আয় আরও বাড়বে। 

সরকারি চাকরি: আর্মি ডেন্টাল কর্পসে যোগদান করে বা রাজ্য/কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কাজও পেতে পারবেন। এছাড়াও ডেন্টাল কলেজে লেকচারার হিসেবে কাজ করতে পারবেন।

Exit mobile version