Thursday, June 4, 2026
Homeব্যবসাপ্রায় ৮% হারে মেলে সুদ, কম মেয়াদেই মোটা রিটার্ন দেয় SBI অমৃত...

প্রায় ৮% হারে মেলে সুদ, কম মেয়াদেই মোটা রিটার্ন দেয় SBI অমৃত বৃষ্টি

How to Apply to Amrit Vrishti SBI​ and Benefits: পেনশনভোগী হলে অতিরিক্ত সুদ, সাধারণ নাগরিকদের জন্যও ভালো অফার, মাত্র ৪৪৪ দিনের স্বল্প মেয়াদেই উচ্চ রিটার্ন অফার করছে স্টেট ব্যাংকের অমৃত বৃষ্টি প্রকল্প। নিরাপদ, স্বল্পমেয়াদী বিনিয়োগ করতে চাইলে এই প্ল্যানের বিকল্প নেই। 

স্টেট ব্যাংকের অমৃত বৃষ্টি প্রকল্পের হাইলাইটস

বিষয়বিবরণ
প্রকল্পের নামঅমৃত বর্ষা এফডি স্কিম
ঋণ সুবিধাউপলব্ধ
এফডি মেয়াদ৪৪৪ দিন
১. প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার
২. ৮০ বছর এবং তার বেশি বয়সী
১. ৭.৩৫% 
২. ৭.৪৫%
সাধারণ নাগরিকদের জন্য সুদের হার৭.২৫%
সুদ প্রদান নিয়ম ১. মেয়াদী আমানতের জন্য মাসিক, ত্রৈমাসিক বা বছরে দুইবার
২. বিশেষ মেয়াদী আমানতের জন্য মেয়াদপূর্তির পর
আবেদনের শেষ তারিখওপেন প্ল্যান
কী উপকার করেবয়স্কদের নিরাপদ এবং লাভজনক এফডি বিকল্প প্রদান করা
অকাল প্রত্যাহার১. ৫ লক্ষ টাকা পর্যন্ত ০.৫০% জরিমানা। 
২. ৫ লক্ষ টাকার উপরে কিন্তু ৩ কোটি টাকার কম আমানতের জন্য ১% জরিমানা।
কর্মী এবং এসবিআই পেনশনভোগীদের জমার জন্য কোনও অকাল জরিমানা নেই
১. সর্বনিম্ন জমা
২. সর্বোচ্চ সীমা
১. ₹১,০০০
২. ₹৩ কোটির কম

এসবিআই অমৃত বৃষ্টি প্রকল্পে কীভাবে বিনিয়োগ করবেন? How to Apply to Amrit Vrishti SBI​ and Benefits

SBI অমৃত বৃষ্টি স্কিমে কীভাবে বিনিয়োগ করবেন তার বিস্তারিত রইল নিম্নলিখিত:

YONO অ্যাপের মাধ্যমে 

  • YONO SBI অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করুন।
  • Deposit এ গিয়ে ‘Fixed Deposit’ বিকল্পটি নির্বাচন করুন।
  • ‘Open Fixed Deposits’ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য লিখে ‘Next’-এ ক্লিক করুন।
  • টাকা জমার মেয়াদ ‘৪৪৪’ দিন রাখতে হবে। 
  • এরপর বিনিয়োগের আবেদন ভালো করে দেখে নিয়ে Submit করুন। 

ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে 

  • SBI netbankingএ লগ ইন করে ‘Deposit and Investment’ ট্যাবে ক্লিক করে ‘Fixed Deposit’ করুন। 
  • জমা অ্যাকাউন্টের ধরণ নির্বাচন করে ‘Continue’ এ ক্লিক করুন।
  • যে অ্যাকাউন্ট থেকে FD অ্যাকাউন্টে টাকা ডেবিট করতে হবে তা বেছে নিয়ে FD-এর মূল মূল্য লিখুন।
  • মেয়াদী আমানতের বিকল্পগুলি বেছে নিয়ে, দিনের সংখ্যার নীচে ‘444’ লিখুন, তারপর ‘Submit করুন। 

অনালাইনে যদি বিনিয়োগ না করতে চান,  নিকটতম এসবিআই শাখায় গিয়ে  কর্মকর্তাদের কাছ থেকে এফডি খোলার ফর্মে বিস্তারিত লিখুন। তারপর সেই ফর্ম কর্মকর্তাদের কাছে জমা দিন। এরপর কী করতে হবে, কর্মকর্তারাই জানিয়ে দেবেন। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular