Home খবর দেশ ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাব! যাত্রী নিরাপত্তায় একাধিক ট্রেন বাতিল করল রেল

ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাব! যাত্রী নিরাপত্তায় একাধিক ট্রেন বাতিল করল রেল

Full List of Cancelled Trains_ for Cyclone Montha
Full List of Cancelled Trains_ for Cyclone Montha

Full List of Cancelled Trains​ for Cyclone Montha: আসন্ন ঘূর্ণিঝড় ‘মোন্থা’-এর কারণে এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে ঘূর্ণিঝড়ের সময় যাত্রী এবং ট্রেন চলাচল সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।

বাতিল ট্রেনগুলির সম্পূর্ণ তালিকা এখানে (Full List of Cancelled Trains​ for Cyclone Montha)

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ সংক্রান্ত সর্বশেষ আপডেট

ঘূর্ণিঝড় মোন্থার স্থলভাগে আঘাত হানা শুরু হয়েছে, যা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (APSDMA)-এর ম্যানেজিং ডিরেক্টর প্রকাশ জৈন জানান, উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বইছে।

আবহাওয়া দফতর, IMD অনুসারে, ঘূর্ণিঝড়টি ‘মারাত্মক ঘূর্ণিঝড়’ অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম-এ (SCS) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৮ অক্টোবর সন্ধ্যা ও রাতে মাছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে।

IMD একটি বিবৃতিতে জানিয়েছিল যে, ঘূর্ণিঝড়টি সম্ভবত উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২৮শে অক্টোবর সকালের মধ্যে এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা রাতের দিকে কাকিনাড়ার কাছাকাছি মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। সেই সময়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে, যা দমকা হাওয়া হিসেবে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, আবহাওয়া অফিস আরও জানিয়েছিল যে দক্ষিণ-পশ্চিম এবং কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। গতকাল দুপুর ২:৩০ মিনিটে এটি পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাগরের উপরে ছিল, যা তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় ৪৪০ কিমি পূর্বে, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ৪৯০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৩০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অবস্থিত ছিল।

প্রসঙ্গত, পূর্ব উপকূলীয় অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে চলাচলকারী ট্রেনগুলি বাতিল করেছে পূর্ব উপকূলীয় রেলওয়ে। রেলওয়ে জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। যাত্রীরা যদি আগে থেকে টিকিট বুক করে থাকেন, তাহলে তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট বাতিল করতে পারবেন।

Exit mobile version