Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলপাসপোর্ট হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে কী করবেন?

পাসপোর্ট হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে কী করবেন?

Follow This Method on what to do if I lost my passport: বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ নথি। তবে, কখনও যদি পাসপোর্ট হারিয়ে বা ছিঁড়ে যায়, তাহলে কী করবেন? কীভাবে আবার হাতের নাগালে পাবেন, বিদেশ মন্ত্রকের জারি করা এই জরুরি সরকারি নথি? জানুন এখানে। 

পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কী করবেন? Follow This Method on what to do if I lost my passport

  1. ভারতে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ স্টেশন এবং পাসপোর্ট অফিসে রিপোর্ট করুন। FIRএর একটি কপি কাছে রাখুন, পাসপোর্টের জন্য আবেদন করার জন্য এটি প্রয়োজন হবে। নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে আপনার পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্রও লাগবে। 
  2. যদি কোনও ভারতীয় নাগরিক বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন তাহলে স্থানীয় থানায় অবিলম্বে জানান। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পুনরায় পার্সপোর্টের জন্য আবেদন করতে পারেন। মনে রাখবেন, এ ক্ষেত্রে আপনার ভারতে ফিরে আসার জন্য,  ভারতীয় জাতীয়তা এবং নানান গুরুত্বপূর্ণ বিবরণ যাচাইয়ের পরে একটি ইমার্জেন্সি সার্টিফিকেট (EC) জারি করা হয়।

ডুপ্লিকেট বা নতুন পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করবেন?

মনে রাখবেন, ডুপ্লিকেট পাসপোর্ট জারি করা হয় না। তাই হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের ক্ষেত্রে ভিন্ন পাসপোর্ট নম্বর এবং নতুন বৈধতা সহ একটি নতুন পাসপোর্ট জারি করা যেতে পারে। এবং কীভাবে সেই নতুন পাসপোর্ট পেতে পারেন, তা রইল নিম্নলিখিত:

  • পাসপোর্ট সার্ভিসের ওয়েবসাইট পাসপোর্ট সেবা পোর্টালে গিয়ে লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন।
  • লগইন করার পরে, ফ্রেশ পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য আবেদন করুন করুন। বর্তমান পাসপোর্টের অবস্থা জানিয়ে আপনি ‘রি-ইস্যু’ অপশন বেছে নেবেন।
  • এবার প্রয়োজনীয় বিবরণের সাথে অনলাইন ফর্ম ভরে, আপনার ব্যক্তিগত তথ্য, জানুন, এবং পাসপোর্টের বিবরণ, সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পরে জমা দিন। 
  • এবার পেমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট শেড্যুল করুন অর্থাৎ আপনার সুবিধা অনুযায়ী একটি পাসপোর্ট পরিষেবা কেন্দ্র (PSK) বা স্থানীয় পাসপোর্ট অফিস (RPO) ইন্টারভিউয়ের নির্বাচন করুন এবং অনলাইন পেমেন্ট করুন।
  • পেমেন্ট করার পরে,  আপনার আপটমেন্টের বিবরণ (তারিখ এবং সময়) এবং একটি ARN (অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর) সহ আবেদনের স্লিপ নিন। 
  • এবার আপনার সমস্ত মূল নথিপত্র যেমন, নতুন পাসপোর্টের জন্য পরিচয়পত্র, জন্ম পরিচয়, অ্যানেক্সার-এফর প্রয়োজন পড়বে। 
  • তারপর আপনার নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট তারিখের সময় সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট পরিষেবা কেন্দ্র (PSK) অথবা RPO-তে যান।
  • এখানে আপনার কাগজপত্র যাচাই করা হবে এবং বায়োমেট্রিক ডেটা (ফিংগারপ্র এবং ছবি) নেওয়া হবে।
  • তারপর পুলিশি যাচাইয়ের পর আপনার সমস্ত বিবরণ যদি মিলে যায়, তাহলে আপনার নতুন পাসপোর্ট জারি করা হবে। 

এছাড়াও আপনি আপনার আবেদনের স্টাট্যাস চেক করার জন্য পাসপোর্ট সেবা পোর্টালে ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশন কাজে লাগাতে পারেন। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular