Find The Details Of Govardhan Puja Muhurat 2025: দীপাবলির পরেই গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়, যা অন্নকূট নামেও পরিচিত। এটি মূলত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন। এই উৎসবের ভিত্তি ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে জড়িত। এই দিনে গোবর্ধন পর্বতকে প্রকৃতির প্রতীক হিসেবে পূজা করা হয় এবং গো-পূজা অর্থাৎ গরুর পূজার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। ব্রজ ভূমি থেকে শুরু হওয়া এই ঐতিহ্য সময়ের সাথে সাথে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এই বছর অন্নকূট এবং গোবর্ধন পূজা (Govardhan Puja) ২২ অক্টোবর পালিত হবে।
গোবর্ধন পূজার শুভ সময় কোনটি? (Find The Details Of Govardhan Puja Muhurat 2025)
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, এই বছর গোবর্ধন পূজার জন্য তিনটি শুভ সময় রয়েছে। সকালের সময় হল সবচেয়ে শুভ সময়। তবে আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনও সময়ে পুজো করতে পারেন।
প্রথম শুভ সময়: সকাল ৬:২৬ থেকে ৮:৪২ পর্যন্ত
দ্বিতীয় শুভ সময়: বিকাল ৩:২৯ থেকে ৫:৪৪ পর্যন্ত
তৃতীয় শুভ সময় (গোধূলির সময়): বিকেল ৫:৪৪ থেকে সন্ধ্যা ৬:১০ পর্যন্ত
গোবর্ধন পূজার গুরুত্ব
গোবর্ধন পূজার দিনে বরুণ দেব, ইন্দ্র দেব এবং অগ্নি দেবের পুজো করা হয়। এই দিনে গো-পূজনেরও অর্থাৎ গরুর পুজো করারও নিয়ম আছে।
গোবর্ধন পূজার দিনে, গোবর ব্যবহার করে গোবর্ধন পর্বতের একটি প্রতীকী মূর্তি তৈরি করা হয়। ফুল, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য দিয়ে সেটির পুজো করা হয়। এই দিনে, পুরো পরিবারের জন্য একটি রান্নাঘরে বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার প্রস্তুত করা হয় এবং সকলেই প্রসাদ হিসাবে সেগুলি গ্রহণ করেন।
গোবর্ধন পূজার পদ্ধতি কী?
এই দিনে, সকালে স্নান করার পূর্বেস্নানের আগে শরীরে তেল মালিশ করুন। এরপর, আপনার বাড়ির প্রধান দরজার কাছে গরুর গোবর দিয়ে গোবর্ধন পর্বতের প্রতিকৃতি তৈরি করুন। গোবর দিয়ে তৈরি পর্বতের চারপাশে রাখাল বালক এবং গাছপালার ছবি বা প্রতীক তৈরি করুন। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করুন একবারে মাঝখানে।
এরপর, ভগবান শ্রীকৃষ্ণ, রাখাল বালক এবং গোবর্ধন পর্বতের প্রতি শ্রদ্ধার সাথে পূজা করুন এবং তৈরি করা বিভিন্ন মিষ্টি ও সুস্বাদু খাবার এবং পঞ্চামৃত নিবেদন করুন। সবশেষে, গোবর্ধন পূজার কথা শুনুন। পুজো হয়ে গেলে সেখানে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং পরিবার ও বন্ধুদের সাথে একত্রে খাবার গ্রহণ করুন।
এই দিনে গোমাতার পুজো কীভাবে করবেন?
সকালে গোবর্ধন পূজা শেষ করার পরে গোশালায় যান। যদি সম্ভব হয়, তাহলে গরুকে স্নান করান এবং সুন্দর করে সাজিয়ে দিন। নিজের ঘর থেকে তৈরি করা খাবার নিয়ে গিয়ে গরুকে খাওয়ান। শ্রদ্ধার সাথে গরুকে সবুজ ঘাসও দিতে পারেন। সবশেষে, গরুর পায়ের কাছ থেকে অল্প মাটি নিয়ে নিজের কপালে তিলক লাগান।
উল্লেখ্য, এই বছর গোবর্ধন পূজার জন্য তিনটি শুভ সময় পাওয়া যাচ্ছে, যার মধ্যে সকালের সময়টি সবচেয়ে ভালো বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী, এই দিনে সকালবেলায় পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
