Home ব্যবসা CIBIL স্কোর কী? কোন কারণে CIBIL ওঠানামা করে?

CIBIL স্কোর কী? কোন কারণে CIBIL ওঠানামা করে?

Find out what is CIBIL Score & Why It Matters NOW
Find out what is CIBIL Score & Why It Matters NOW

Find out what is CIBIL Score & Why It Matters NOW: ব্যাংক বা কোনও স্মল ফাইন্যান্স থেকে লোন নিতে গেলেই, ব্যাংকের প্রথম নজর যায় আপনার CIBIL স্কোরের দিকে। কারণ ভারতে আপনার আর্থিক সম্ভাবনা নির্ধারণে এই স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। CIBIL স্কোর পর্যাপ্ত পরিমাণে বজায় রাখা তাই খুব জরুরি। নাহলে প্রয়োজন মতো লোন পেতে অসুবিধা হবে আপনার। 

CIBIL স্কোর কী? Find out what is CIBIL Score & Why It Matters NOW

সিআইবিআইএল স্কোর অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (ইন্ডিয়া) লিমিটেড হল তিন অঙ্কের একটি সংখ্যা। ৩০০ থেকে ৯০০ এর মধ্যে এই স্কোর থাকলে ভালো। সহজেই ব্যাংক আপনাকে লোন দিয়ে দেবে। মনে রাখবেন, আপনার স্কোর যত বেশি হবে, তত ভালো। 

সিআইবিআইএল স্কোর কীভাবে ভালো রাখা যায়?

ট্রান্সইউনিয়ন সিআইবিআইএল ওয়েবসাইট অনুসারে,

  • সময়মতো পরিশোধ করুন: আপনার সমস্ত ইএমআই এবং ক্রেডিট কার্ড বিলের পাশাপাশি সময়মতো লোন পরিশোধ করুন। 
  • সংযত থাকুন: সমস্ত ক্রেডিট ব্যবহার না করে, কম ক্রেডিট ব্যবহার করুন। ধুমাত্র প্রয়োজনে নতুন ক্রেডিটের জন্য আবেদন করুন।
  • পুরাতন অ্যাকাউন্টগুলি ভালো: পুরানো অ্যাকাউন্টগুলি ক্রেডিট রেকর্ড উন্নত করতে সহায়তা করবে।

সিআইবিআইএল স্কোর কীভাবে গণনা করা হয়?

উপাদানকী বোঝায়স্কোরে প্রভাব
পেমেন্ট হিস্ট্রিলোন, ক্রেডিট কার্ড, ইএমআই–এর সময়মতো পরিশোধের রেকর্ডসময়মতো পরিশোধ স্কোর বাড়ায়। দেরি/ডিফল্ট স্কোর কমায়।
ক্রেডিট ব্যবহার (Credit Utilization)মোট ক্রেডিট সীমার কত শতাংশ ব্যবহার করা হচ্ছে৩০% এর নিচে হলে ভালো; বেশি ব্যবহার স্কোর কমায়। 
অ্যাকাউন্টের বয়স ও ক্রেডিট কেমন অ্যাকাউন্টের বয়স + ক্রেডিট সুরক্ষিত না অসুরক্ষিত পুরোনো অ্যাকাউন্ট ও ভিন্ন ধরনের ক্রেডিট স্কোর ভালো রাখে
ক্রেডিট অনুসন্ধান (Hard Inquiry)নতুন ক্রেডিটের জন্য আবেদন করলে ব্যাংক এই স্কোর চেক করেঘন ঘন ক্রেডিট আবেদন স্কোর কমায়। কম হলে ঝুঁকি কম দেখায়
Exit mobile version