Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলশিক্ষাফ্রিতে ডেটা সায়েন্স কোর্স করাচ্ছে এই ৫ কলেজ

ফ্রিতে ডেটা সায়েন্স কোর্স করাচ্ছে এই ৫ কলেজ

Find out the Top colleges for data science in india​: মাত্র ১০০০ টাকায় ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করে সার্টিফিকেট নিতে চাইলে এই প্রতিবেদন আপনাদের জন্য। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) SWAYAM এবং NPTEL-এর মতো সাইটগুলি এতটাই কম টাকায় অনলাইন কোর্স অফার করছে। বিখ্যাত IIT বিশেষজ্ঞরা এই কোর্সগুলিতে প্রোগ্রামিং, ডেটা সায়েন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিভিন্ন বিষয় শেখাচ্ছেন। কোর্স কিন্তু একদম ফ্রি। 

যে যে কোর্সগুলো শেখানো হচ্ছে 

“ডেটা সায়েন্স ফর ইঞ্জিনিয়ার্স” (IIT মাদ্রাজ), “ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং” (IIT খড়গপুর), “ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স” (IIT মাদ্রাজ), এবং “দ্য জয় অফ কম্পিউটিং ইউজিং পাইথন” (IIT মাদ্রাজ)। বলা বাহুল্য, এই কোর্স শিখে নিতে পারলে, এই উন্নয়নের যুগে পকেটে পয়সার অভাব হবে না। 

কোন কলেজ কোন কোন কোর্স করাচ্ছে। Find out the Top colleges for data science in india​

নংকোর্সের নামপ্রতিষ্ঠানসময়কালকী শিখবেন সার্টিফিকেট প্ল্যাটফর্ম
মেশিন লার্নিংয়ের ভূমিকা বা ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিংআইআইটি খড়গপুর১২ সপ্তাহমেশিন লার্নিংয়ের বেসিক নলেজ, সুপারভাইজড/আনসুপারভাইজড লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, মডেল মূল্যায়ন₹১,০০০ (অপশনাল)NPTEL / SWAYAM
ইঞ্জিনিয়ারদের জন্য ডেটা সায়েন্স বা ডেটা সায়েন্স ফর ইঞ্জিনিয়ার্সআইআইটি মাদ্রাজ৮ সপ্তাহডেটা প্রসেসিং, বেসিক পরিসংখ্যান, পাইথন প্রোগ্রামিং, এমএল-এর বেসিক, বাস্তব কেস স্টাডি₹১,০০০ (অপশনাল)NPTEL / SWAYAM
কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা বা ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সআইআইটি মাদ্রাজ১২ সপ্তাহAI-এর বেসিক, সমস্যা সমাধানের পদ্ধতি, সার্চ অ্যালগরিদম, গেম-প্লেয়িং (মিনিম্যাক্স), পরিকল্পনা কৌশল₹১,০০০ (অপশনাল)NPTEL / SWAYAM
দ্য জয় অফ কম্পিউটিং ইউজিং পাইথনআইআইটি মাদ্রাজ১২ সপ্তাহপাইথনের বেসিক, সহজ কোড লেখা, অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, ওয়েব স্ক্র্যাপিং₹১,০০০ (অপশনাল)NPTEL / SWAYAM
মার্কেটিং-এ এআই বা AI ইন মার্কেটিং আইআইটি রুরকি১২ সপ্তাহমার্কেটিংয়ে AI-এর ব্যবহার, গ্রাহক বিশ্লেষণ, AI ব্যবহারের নৈতিক দিক₹১,০০০ (অপশনাল)NPTEL / SWAYAM

কোর্স ফ্রি হলে ১০০০ টাকা কেন দিতে হবে?

দেখুন, এই অত্যাধুনিক কোর্স করতে হলে সব ভিডিয়ো, নোট, অ্যাসাইনমেন্ট সবই বিনামূল্যে। এগুলো দেখতে বা শিখতে আপনাকে এক টাকাও দিতে হবে না। তবে, আপনি যদি সার্টিফিকেট নিতে চান, তাহলেই আপনার ১০০০ টাকা দরকার। এর জন্য আপনাকে ১০০০ টাকা মূল্য দিয়ে প্রোক্টরড পরীক্ষা দিতে হবে। তারপর সার্টিফিকেট পাবেন। তবে, মনে রাখবেন, আপনাকে যে কোর্স করে সার্টিফিকেট নিতেই হবে, এমন কোনও কথা নেই। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular