Find out the rules of the EPFO 3.0: জমানো টাকা তোলা বা ট্রান্সফার করার জন্য মাসের পর মাস অপেক্ষা করার দিন বোধহয় এবার ফুরিয়ে এল। ইপিএফও (EPFO) তাদের সিস্টেমে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে, যার নাম ‘EPFO 3.0’। এটি আপনার পিএফ পরিষেবাকে ব্যাংকিং পরিষেবার মতোই সহজ ও গতিশীল করার একটি মাস্টারপ্ল্যান হতে চলেছে।
বিস্তারে EPFO 3.0। Find out the rules of the EPFO 3.0
এতদিন পিএফ-এর কোনও সমস্যার সমাধান বা দাবি নিষ্পত্তির জন্য নির্দিষ্ট দফতরে দৌড়ঝাঁপ করতে হতো। কিন্তু EPFO 3.0-এর মূল লক্ষ্য হল ‘Anywhere, Anytime Service’।
১. কোর ব্যাঙ্কিং সলিউশন (CBS)
নতুন এই সিস্টেমটি অনেকটা ব্যাংকিং সফটওয়্যারের মতো কাজ করবে। এর মানে হলো, আপনার পিএফ অ্যাকাউন্ট যে শহরেই রেজিস্টার্ড থাকুক না কেন, আপনি দেশের যে কোনও প্রান্তের EPFO অফিস থেকে পরিষেবা নিতে পারবেন।
২. দ্রুত ক্লেইম সাবমিট
ট্রান্সফার, দাবি (Claim) বা তথ্য সংশোধনের মতো কাজগুলো এখন হবে বিদ্যুতের গতিতে। সমস্ত তথ্য একটি একক প্ল্যাটফর্মে বা সেন্ট্রাল ডেটাবেসে থাকবে, ফলে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে পড়ে থাকার দিন শেষ। অভিযোগ জানালে তার প্রতিকারও পাবেন দ্রুত।
৩. মাতৃভাষায় সহায়তা
পরিষেবাকে আরও জনমুখী করতে নতুন পোর্টালে স্থানীয় ভাষার ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ, ইংরেজি বা হিন্দির ওপর নির্ভর না করে আপনি আপনার নিজের ভাষাতেই প্রয়োজনীয় তথ্য ও আপডেট পাবেন।
আসছে ‘EPFO 2.0’ ও UPI সুবিধা
ডিজিটাল বিপ্লবের এই যুগে পিএফ-ও পিছিয়ে নেই:
- BHIM অ্যাপে ব্যালেন্স চেক: এখন থেকে আলাদা করে পোর্টালে না ঢুকেও BHIM অ্যাপের মাধ্যমেই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নিতে পারবেন।
- UPI-এর মাধ্যমে টাকা তোলা: পিএফ তহবিল থেকে টাকা তোলার প্রক্রিয়া সহজ করতে UPI যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
