Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গবাংলা জুড়ে ঠান্ডার আমেজ! আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

বাংলা জুড়ে ঠান্ডার আমেজ! আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

Find Out the IMD Weather Forecast West Bengal​: বাংলায় ধীরে ধীরে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব কমতেই উত্তর দিক থেকে আসা শীতল বাতাসের প্রভাব বাড়তে শুরু করেছে। এর ফলে সারা বাংলা জুড়েই তাপমাত্রার পারদ ক্রমশ কমছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত শীতের একটি তীব্র প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আগামী সপ্তাহে এই ঠান্ডা আরও বাড়বে কিনা তা দেখে নেওয়া যাক।

কী জানাচ্ছে আবহাওয়া দফতর? Find Out the IMD Weather Forecast West Bengal​

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকলেও, কনকনে ঠান্ডা অনুভূত হতে এখনও কয়েকদিন সময় লাগবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার হালহকিকত

উত্তরবঙ্গের সমতল অঞ্চলে তাপমাত্রা ইতিমধ্যেই ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে।

গতকাল দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এই অঞ্চলের শীতলতম দিনের ইঙ্গিত দেয়। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, আগামী দুই দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মধ্যে শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সবচেয়ে কম, যা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

image 2
বাংলা জুড়ে ঠান্ডার আমেজ! আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? 2

উল্লেখ্য, আবহাওয়া দফতর থেকে খবর পাওয়া যাচ্ছে যে, আগামী সাত দিন ধরে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে, অর্থাৎ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, এবং আকাশ পরিষ্কার দেখা যাবে। তবে, সমস্ত জেলাগুলোতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে, যা দৃশ্যমানতাকে কিছুটা কমিয়ে দিতে পারে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন আসবে না, তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular