Home ব্যবসা জোমাটো ডেলিভারি বয়ের কাজ পেলে কী কী সুবিধা পাবেন

জোমাটো ডেলিভারি বয়ের কাজ পেলে কী কী সুবিধা পাবেন

Find out how to join Zomato delivery boy in 2025
Find out how to join Zomato delivery boy in 2025

Find out how to join Zomato delivery boy in 2025: গ্রাহকদের কাছাকাছি রেস্তোরাঁ খুঁজে পেতে সাহায্য করে অনলাইন ফুড প্ল্যাটফর্ম Zomato। Zomato ডেলিভারি পার্টনারের কাজ হল রেস্তোরাঁয় যাওয়া এবং নিজস্ব গাড়ি ব্যবহার করে গ্রাহকদের পছন্দের খাবার নিরাপদে সরবরাহ করা। আজকাল এই খাতে চাকরির সুযোগ অঢেল। আপনিও যদি জোমাটো ডেলিভারি বয় হতে চান, তাহলে এটাই সুযোগ। নিয়ম মেনে আবেদন করলে, বীমা কভারেজ সহ একগুচ্ছ সুবিধা এবং কাজও পাবেন।  

জোমাটো ডেলিভারি বয়ের আয় কত

  • প্রতি ডেলিভারির জন্য ৩০ থেকে ৩৫ টাকা পাবেন। 
  • বেশি দূরে ডেলিভারির জন্য ৫ থেকে ১৫ টাকা অতিরিক্ত পাবেন। 
  • দুপুরের খাবার এবং রাতের খাবার ডেলিভারির সময় প্রতিদিন ৫০ থেকে ১৫০ টাকা বেশি পাবেন। 
  • অর্ডার টার্গেট পূরণ হলে সাপ্তাহিক ৫০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত পাবেন।
  • প্রতি রেফারেলের জন্য ৩০০ থেকে ১০০০ টাকা পাবেন। 

এইভাবে একজন ফুল-টাইম ডেলিভারি পার্টনার দিনে ১৫-২০টি ডেলিভারি সম্পন্ন করে প্রায় ১,২০০ থেকে ২,০০০ টাকা আয় করেন। সূত্রের খবর, মেট্রো শহরগুলিতে প্রতি মাসে ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা আয় হয় তাঁদের। ছোট শহরগুলিতে, সাপ্তাহিক আয় ৪,০০০ থেকে ৭,০০০ টাকার মধ্যেই থাকে।

জোমাটো ডেলিভারি বয়ের চাকরি পাওয়া যায় কীভাবে। Find out how to join Zomato delivery boy in 2025

যোগ্যতার মানদণ্ড 

  • ১৮ বছর বা তার বেশি বয়স হতে হবে।
  • ইন্টারনেট সহ একটি স্মার্টফোন থাকতে হবে।
  • বৈধ আধার কার্ড, প্যান কার্ড, অথবা ভোটার আইডি থাকতে হবে।
  • নিজস্ব বাইক, স্কুটার, অথবা সাইকেল থাকতে হবে।
  • মোটরযান ব্যবহার করলে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কার ইন্স্যুয়ারেন্স  বাধ্যতামূলক।
  • সাপ্তাহিক পেমেন্ট পেতে চাইলে একটি ব্যাংক অ্যাকাউন্ট জরুরি। 

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র 

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • যানবাহন রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC)
  • দুই চাকার কার ইন্সুয়ারেন্স 
  • ব্যাংকের পাসবুক 
  • পাসপোর্ট সাইজের ছবি

আবেদন করবেন কীভাবে

  1. প্রথমে, গুগল প্লে স্টোর থেকে “জোমাটো ডেলিভারি পার্টনার” অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  2. এরপর OTP দিয়ে ভেরিফাই করে আপনার লোকেশন নির্বাচন করুন, আপনার ব্যক্তিগত প্রোফাইল পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন। 
  3. কিছু শহরে, একটি ইউনিফর্ম এবং থার্মাল ব্যাগের জন্য আবেদন ফি চাওয়া হতে পারে। 
  4. এইভাবে ডকুমেন্ট যাচাই ও পেমেন্ট করা হয়ে গেলে, একটি অনবোর্ডিং সেশনে যোগ দিতে হবে।
  5. অনলাইনে এই প্রশিক্ষণের সময়, আপনি অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন, সিকিউরিটি প্রোটোকল কীভাবে অনুসরণ করবেন এবং অর্ডার কীভাবে ডেলিভারি করবেন, তা শিখিয়ে দেওয়া হবে।

এইভাবেই আপনি জোমাটো ডেলিভারি বয়ের চাকরি পেতে পারবেন। 

Exit mobile version