Home ব্যবসা PF ক্যালকুলেটর: আপনার অবসরের পরিকল্পনা করুন নিখুঁতভাবে

PF ক্যালকুলেটর: আপনার অবসরের পরিকল্পনা করুন নিখুঁতভাবে

Find out how to calculate PF on salary
Find out how to calculate PF on salary

Find out how to calculate PF on salary: ভারতের চাকরিজীবীদের জন্য অন্যতম প্রধান সামাজিক সুরক্ষা প্রকল্প কর্মচারী প্রভিডেন্ট ফান্ড। আর EPF ক্যালকুলেটর এমন একটি শক্তিশালী অনলাইন টুল যা আপনাকে আপনার চাকরি জীবনের শেষে কত টাকা জমবে তার একটি নিখুঁত পূর্বাভাস দেয়।

EPF ক্যালকুলেটর আসলে কী?

এই সিমুলেশন টুল যা মূলত তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে কাজ করে। আপনার বর্তমান বেতন, আপনার বয়স এবং বার্ষিক বেতন বৃদ্ধির হার। এটি ব্যবহার করে আপনি জানতে পারেন যে আপনার অবসর গ্রহণের সময়, সাধারণত ৫৮ বা ৬০ বছর বয়সে আপনার পিএফ অ্যাকাউন্টে সুদে-আসলে কত টাকা জমা হবে।

আপনার বেতনের টাকা যেভাবে ভাগ হয়। Find out how to calculate PF on salary

ক্যালকুলেটরটি ভারত সরকারের EPFO (Employees’ Provident Fund Organisation) নিয়ম মেনে চলে:

  • কর্মচারীর অবদান (Employee Share): আপনার বেসিক বেতন (Basic) + মহার্ঘ ভাতার (DA) ঠিক ১২% সরাসরি আপনার EPF অ্যাকাউন্টে জমা হয়।
  • নিয়োগকর্তার অবদান (Employer Share): কোম্পানিও আপনার বেতনের ১২% অবদান রাখে, কিন্তু এই টাকাটি আবার ২ ভাগে ভাগ হয়ে যায়:

১. ৩.৬৭% জমা হয় আপনার EPF (Provident Fund) অ্যাকাউন্টে।

২. ৮.৩৩% জমা হয় আপনার EPS (Pension Scheme) অ্যাকাউন্টে। 

পিএফ-এর ওপর বার্ষিক ৮.২৫% হারে সুদ দেওয়া হচ্ছে ২০২৪-২৬ অর্থবছরের জন্য। এই সুদ প্রতি মাসে আপনার ব্যালেন্সের উপর হিসাব করে বছরে একবার আপনার অ্যাকাউন্টে যোগ হয়।

পিএফ ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করবেন?

  • প্রভিডেন্ট ফান্ডের জন্য অবদানের পরিমাণ লিখুন, বর্তমান EPF সুদের হার অটোমেটিকভাবে প্রবেশ করানো হবে।
  • স্লাইডার ব্যবহার করে সময়কাল কলামটি পূরণ করে, মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বছর এবং বার্ষিক ভিত্তিতে অবদানের ফ্রিকোয়েন্সি নির্বাচন করুন।
  • এরপর ইপিএফ ক্যালকুলেটর আপনাকে অবসর গ্রহণের সময় আপনার জন্য উপলব্ধ ইপিএফ তহবিল দেখাবে।
Exit mobile version