Home খবর দেশ বিহারে ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল একগুচ্ছ ট্রেন!

বিহারে ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল একগুচ্ছ ট্রেন!

Find List of Cancelled Trains_ on Delhi Howrah Route
Find List of Cancelled Trains_ on Delhi Howrah Route

Find List of Cancelled Trains​ on Delhi Howrah Route: শনিবার রাতে বিহারে একটি মালগাড়ি ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়ে গেলে ভারতীয় রেল (আইআর) হাওড়া-পাটনা-দিল্লি রুটে কয়েকটি ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করেছে। জাতীয় পরিবহণ সংস্থা জানিয়েছে, পূর্ব রেলওয়ের (ER) আসানসোল ডিভিশনের লাহাবান ও সিমুলতলা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটেছে। এটি বিহারের জামুই জেলার মধ্যে পড়েছে। লাইনচ্যুত হওয়ার কারণে এই পথের আপ এবং ডাউন দুটো লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে (Find List of Cancelled Trains​ on Delhi Howrah Route)।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৭ ডিসেম্বর রাত ৯:২৫ মিনিটে ৩৪৪/০৫ কিলোমিটার পোস্টের কাছে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরে আসানসোল, মধুপুর ও ঝাঝা থেকে দুর্ঘটনা মোকাবিলাকারী ট্রেন ( Accident Relief Trains (ARTs) ঘটনাস্থলে পাঠানো হয়।

জামুইয়ে ট্রেন লাইনচ্যুত- তদন্ত চলছে, জানালেন কর্মকর্তারা

এক সাক্ষাৎকারে পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাঝি বলেন, তদন্ত চলছে এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য সবকিছু করছি। সব বিশেষজ্ঞ লোক ঘটনাস্থলে আছেন। তদন্ত চলছে।”

ঘুরপথে ট্রেন চলাচল

মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের অন্য পথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার পরে ট্রেনগুলির সময়সূচিতেও বদল আনা হয়েছে।

১২৩০৫ ইউপি হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ২৮ ডিসেম্বর দুপুর ২টো বেজে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল। প্রথমে সময় পরিবর্তন করে বিকেল ৪টে বেজে ৫ মিনিটে ছাড়ার কথা বলা হয়েছিল, কিন্তু পরে তা আরও পিছিয়ে রাত ৯টা বেজে ৩০ মিনিটে করা হয়েছে। জসিডিহ-ঝাঝা বিভাগে লাইনচ্যুত হওয়ার কারণে এবং লিঙ্ক ট্রেনটি ১,৪৭০ মিনিট দেরিতে চলায়, এই ট্রেনটি ধানবাদ-গয়া-ডিডিইউ রুট দিয়ে যাবে।

অন্যদিকে, ২২৩৪৭ হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসটি হাওড়া থেকে বিকেল ৩টে বেজে ৫০ মিনিটে ছাড়ার কথা থাকলেও, সেটি ছাড়ে বিকেল ৫টা বেজে ১৮ মিনিটে। এই ট্রেনটি ASN–PKA–GMO–KQR-গয়া রুট দিয়ে চলাচল করছে। এর কারণ, লিঙ্ক ট্রেনটি প্রায় ১২০ মিনিট দেরিতে চলছে।

দিল্লি-হাওড়া রুটে ট্রেন দুর্ঘটনার জেরে একগুচ্ছ ট্রেন বাতিলFind List of Cancelled Trains​ on Delhi Howrah Route

  • ট্রেন নম্বর ১৩০০৫ হাওড়া-অমৃতসর জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর 13155 কলকাতা -সীতামারহি এক্সপ্রেস JCO ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১২৩৬৯ জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১৩১০৫ জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১৩০৩০ জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩৫৭১ জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩৫৭৪ জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩২৯৭ জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩২৯৮ জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩৫৭২ জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩৫৬৬ জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩২৯৮ ঝাঝা – দেওঘর মেমু জেসিও ২৯.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩৫৬৬ ঝাঝা – জাসিদিহ মেমু জেসিও ২৯.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩২০৯ ঝাঝা – পাটনা মেমু জেসিও ২৯.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩৫৬৫ জাসিদিহ – ঝাঝা মেমু জেসিও ২৯.১২.২০২৫
  • ট্রেন নম্বর ৬৩৫৭৩ জাসিদিহ – কিউল মেমু জেসিও ২৯.১২.২০২৫

ট্রেনের পথ পরিবর্তন বা ডাইভারশনের সম্পূর্ণ তালিকা

  • ট্রেন নম্বর ১২৩৩৩ HWH-PRRB জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১২৩৫১ HWH-RJPB জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১৫০২৭ SBP-GKP JCO ২৮.১২. ২০২৫
  • ট্রেন নম্বর ১৩২৮৭ Durg-Ara JCO ২৮.১২. ২০২৫
  • ট্রেন নম্বর ১২২৫৩ SMVB-BGP জেসিও ২৭.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১৮৬২২ HTE-PNBE JCO ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১৩১২১ KOAA-GCT JCO ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১৮১৮৩
  • ট্রেন নম্বর ২২৩৪৭
  • ট্রেন নম্বর ১৫০৪৯
  • ট্রেন নম্বর ১১৪২৮
  • ট্রেন নম্বর ১২৩৬১
  • ট্রেন নম্বর ১৭০০৬
  • ট্রেন নম্বর ১৩১০৬
  • ট্রেন নম্বর ১৮৬২১
  • ট্রেন নম্বর ১৩০২০
  • ট্রেন নম্বর ২২৮৪৪
  • ট্রেন নম্বর ১৩০৪৪
  • ট্রেন নম্বর ১৩৫০৮
  • ট্রেন নম্বর ১৮৬০৪ গোদা-আরএনসি জেসিও ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১৩০২১ HWH-RXL JCO ২৮.১২.২০২৫
  • ট্রেন নম্বর ১৩১৮৫ SDAH-JYG JCO ২৮.১২.২০২৫

ট্রেন নম্বর ১৭০০৭ সেকেন্দ্রাবাদ – দরভাঙ্গা (যাত্রা শুরু ২৭.১২.২০২৫) ধানবাদ-গয়া-কিউল হয়ে ধানবাদ, গয়াতে স্টপেজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

ট্রেন নম্বর ১৩৩৩১ ধানবাদ – পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরু ২৯.১২.২০২৫) গয়া হয়ে গয়াতে স্টপেজ সহ ঘুরিয়ে দেওয়া হবে।

ট্রেন নম্বর ১২৩০৩ হাওড়া – নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৯.১২.২০২৫ তারিখে) প্রধানখুঁটা – ধানবাদ – গয়া – দীনদয়াল উপাধ্যায় হয়ে ধানবাদ, গয়াতে স্টপেজ দিয়ে অন্য পথে চালনা করা হবে।

ট্রেন নম্বর 12273 হাওড়া – নতুন দিল্লি দুরন্ত এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৯.১২.২০২৫) প্রধানখুঁটা – ধানবাদ – গয়া – দীনদয়াল উপাধ্যায় হয়ে ধানবাদ, গয়াতে স্টপেজ দিয়ে অন্য পথে চালনা করা হবে।

ট্রেন নম্বর ১৩২৮৮ আরা – দুর্গ দক্ষিণ বিহার এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৮.১২.২০২৫) ধানবাদ, গয়াতে স্টপেজ সহ কিউল – গয়া – ধানবাদ – আসানসোল হয়ে অন্য পথে চালনা করা হবে৷

ট্রেন নম্বর ১২৩৫২ রাজেন্দ্র নগর – হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৮.১২.২০২৫) পাটনা-গয়া-ধানবাদ-আসানসোল হয়ে ধানবাদ, গয়াতে স্টপেজ দিয়ে অন্য পথে চালনা করা হবে।

ট্রেন নম্বর ১৩০০৬ অমৃতসর – হাওড়া মেল (যাত্রা শুরু হচ্ছে ২৭.১২.২০২৫) দীনদয়াল উপাধ্যায় – গয়া – ধানবাদ হয়ে ধানবাদ, গয়াতে স্টপেজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

ট্রেন নম্বর ১২৩৩৪ প্রয়াগরাজ রামবাগ – হাওড়া বিভূতি এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৮.১২.২০২৫) দীনদয়াল উপাধ্যায় – গয়া – ধানবাদ হয়ে ধানবাদ, গয়াতে স্টপেজ দিয়ে অন্য পথে চালনা করা হবে।

ট্রেন নম্বর ১৮১০৬ জয়নগর – রৌরকেলা এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৮.১২.২০২৫) কিউল – গয়া – ধানবাদ – রাজাবেরা হয়ে ধানবাদ, গয়াতে স্টপেজ দিয়ে অন্য পথে চালনা করা হবে।

ট্রেন নম্বর ১৩০২০ কাঠগোদাম – হাওড়া বাগ এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৭.১২.২০২৫) কিউল – ভাগলপুর – সাহেবগঞ্জ – রামপুরহাট – বর্ধমান হয়ে ভাগলপুর, সাহিবগঞ্জ, রামপুরহাটে স্টপেজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

ট্রেন নম্বর ২২৩৪৮ পাটনা – হাওড়া এক্সপ্রেস (যাত্রা শুরু হবে ২৯.১২.২০২৫) গয়া – ধানবাদ – প্রধানখুন্তা হয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং ধানবাদ, গয়াতে স্টপেজ থাকবে।

ট্রেন নম্বর ১২৩০৪ নতুন দিল্লী – হাওড়া পূর্বা এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২৮.১২.২০২৫) দীনদয়াল উপাধ্যায় – গয়া – ধানবাদ – প্রধানখুঁটা হয়ে ধানবাদ, গয়াতে স্টপেজ দিয়ে অন্য পথে চালনা করা হবে।

সংক্ষিপ্ত যাত্রা যে সব ট্রেনের

ট্রেন নম্বর ৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান – ঝাঝা – বর্ধমান মেমু (২৯.১২.২০২৫ থেকে শুরু) জাসিডিহ স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করবে/সময় সংক্ষেপিত হবে।

ট্রেন নম্বর ৬৩৫৭২ মোকামা – জাসিডিহ মেমু (২৯.১২.২০২৫ থেকে শুরু) ঝাঝা স্টেশনে সংক্ষিপ্তভাবে যাত্রা শেষ করবে।

Exit mobile version