Thursday, June 4, 2026
Homeব্যবসাকৃষকদের বার্ষিক ৩৬,০০০ টাকা দেবে কেন্দ্র! PM কিষাণ মানধন যোজনায় আবেদনের নিয়ম

কৃষকদের বার্ষিক ৩৬,০০০ টাকা দেবে কেন্দ্র! PM কিষাণ মানধন যোজনায় আবেদনের নিয়ম

Farmers Get Rs 36000 yearly PM Kisan Mandhan Yojana: প্রধানমন্ত্রী কিষাণ যোজনাও ফেল প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার (PM-KISAN ) কাছে। নিম্ন আয়ের কৃষকরা যাতে বয়সকালে আর্থিক অভাবে না ভোগেন, তা নিশ্চিত করতে দারুণ উদ্যোগ কেন্দ্রের। মাসিক আয়ের চাপ থেকে মুক্তি পাবেন কৃষকেরা। 

কারা কিষাণ মানধন যোজনার যোগ্য?

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে রেজিস্ট্রেশনের জন্য নিম্নলিখিত দিক বজায় রাখতে হবে:

  • কৃষকদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জমির রেকর্ড অনুসারে, কৃষকদের সর্বোচ্চ দুই হেক্টর কৃষিজমি থাকতে হবে।
  • এর জন্য, কৃষকের মাসিক আয় ১৫,০০০ টাকা বা তার কম হতে হবে।

আবেদন করবেন কীভাবে? 

PM কিষাণ মানধন যোজনায় আবেদনের আগে, কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র হাতের কাছে রাখুন। যেমন, আধার কার্ড, ব্যাংক পাসবুক, চাষবাসের জন্য জমির দলিল এবং একটি পাসপোর্ট আকারের ছবি। এবার এই প্রকল্পে আবেদন করার জন্য, আপনি আপনার নিকটতম কমন সার্ভিস সেন্টারে গিয়ে এই প্রকল্পের অধীনে রেজিস্ট্রেশন করতে পারেন।

বার্ষিক ৩৬,০০০ টাকা পেনশন পাবেন কীভাবে? Farmers Get Rs 36000 yearly PM Kisan Mandhan Yojana

মনে রাখবেন, এই প্রকল্পের অধীনে পেনশন পেতে কৃষকদের মাসে মাসে টাকাও জমা করতে হবে। রেজিট্রেশনের সময় অনুযায়ী প্রিমিয়াম নির্ধারণ করা হবে। এই প্রিমিয়াম ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত হতে পারে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার আওতায়, যোগ্য কৃষকরা ৬০ বছর বয়সের পরে পেনশন পাবেন। তাই তাঁদের ৬০ বছর বয়স না হওয়া পর্যন্ত প্রতি মাসে একটি ছোট পরিমাণ টাকা জমা দিতে হবে। একবার নাম নথিভুক্ত হয়ে গেলে, কৃষকদের সর্বোচ্চ ৩,০০০ টাকা করে মাসিক পেনশন অথবা ৩৬,০০০ টাকার বার্ষিক পেনশন পাওয়ার আশা রাখতে পারেন। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular