Explore the List of 7 Oldest Newspapers in India: ইন্টারনেট বা টেলিভিশনের আগে এসেছে সংবাদপত্র। কাগজের টন টন কালি মানুষকে সত্যটা বলেছে। আজীবন ভারতের ইতিহাস গঠনে সংবাদপত্রগুলি গুরুত্বপূর্ণ। ১৮শ এবং ১৯শ শতাব্দীতে শুরু হয় ভারতের সংবাদপত্রের পথ চলা। এগুলি ভারতীয় এবং ব্রিটিশ উভয় ভাষাতেই মানুষ পড়ত পেপার।
কিন্তু আপনি কি জানেন ভারতের প্রাচীনতম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল ১৭০০ সালের শেষের দিকে! প্রথমে হাতে লিখে প্রকাশিত এই সংবাদপত্র পরে মুদ্রিত হয়। এই রিপোর্টে আমরা ভারতের সেই সাতটি প্রাচীনতম সংবাদপত্রের বিষয়ে জানব। Let’s Explore the List of 7 Oldest Newspapers in India.
ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী?
ভারতে প্রথম মুদ্রিত সংবাদপত্র হিকি’স বেঙ্গল গেজেট। অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভারটাইজার নামেও পরিচিত এই সংবাদপত্র ইংরেজি ভাষায় ছাপা হত। আইরিশ নাগরিক জেমস অগাস্টাস হিকি প্রতিষ্ঠা করেন এই সাপ্তাহিক পেপার। ১৭৮০ সালের ২৯ জানুয়ারি কলকাতায় প্রথম প্রকাশিত হয় এটি। যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পেপারকে বেশিদিন টিকতে দেয়নি বাজারে, মাত্র দুই বছর পরে ১৭৮২ সালে বন্ধ হয়ে যায় এর খবর ছাপা।
ভারতের প্রাচীন ৭ সংবাদপত্রের তালিকা। Explore the List of 7 Oldest Newspapers in India
| সংবাদপত্রের নাম | প্রতিষ্ঠা হয় কবে | প্রতিষ্ঠাতা কে | কোন শহরের খবর ছাপা হয়/হত | কবে বন্ধ হয় নাকি এখনও চলছে |
| হিকি’স বেঙ্গল গেজেট | ১৭৮০ | জেমস অগাস্টাস হিকি | কলকাতা | ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বন্ধ করে দেওয়া হয় ৩০শে মার্চ, ১৭৮২ সালে। |
| কলকাতা গেজেট | ১৭৮৪ | ফ্রান্সিস গ্ল্যাডউইন | কলকাতা | বিক্রি এবং প্রকাশনা বন্ধ: ২৯ সেপ্টেম্বর, ১৮১৮ সালে। |
| মাদ্রাজ কুরিয়ার | ১৭৮৫ | রিচার্ড জনসন | মাদ্রাজ (চেন্নাই) | প্রতিযোগীদের কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে বন্ধ হয় ১৮২১ সালে। |
| বোম্বে হেরাল্ড | ১৭৮৯ | উইলিয়াম অ্যাশবার্নার | বোম্বে (মুম্বাই) | ১৭৯১ সালে এর নাম পরিবর্তন করে বোম্বে গেজেট রাখা হয়। ১৯০০ সাল পর্যন্ত প্রকাশ করত খবর। |
| বোম্বে কুরিয়ার | ১৭৯০ | বিভিন্ন | বোম্বে (মুম্বাই) | বোম্বে টেলিগ্রাফের সাথে একীভূত হয়ে টেলিগ্রাফ এবং কুরিয়ার তৈরি হয় ১৮৪৭ সালে। |
| মুম্বাই সমাচার | ১৮২২ | ফারদুনজি মারজবান | মুম্বাই | এখনও খবর প্রকাশ করে। |
| টাইমস অফ ইন্ডিয়া | ১৮৩৮ | বেনেট ও কোলম্যান | বোম্বে (মুম্বাই) | এখনও খবর প্রকাশ করে। |
| অমৃতা বাজার পত্রিকা | ১৮৬৮ | শিশির ও মতি লাল ঘোষ | যশোর | প্রকাশনার ১২৩ বছর পর বন্ধ হয় ১৯৯১ সালে। |
| হিন্দু | ১৮৭৮ | জি. সুব্রামানিয়া আইয়ার | তৎকালীন মাদ্রাজ (চেন্নাই) | এখনও খবর প্রকাশ করে। |
| দ্য স্টেটসম্যান | ১৮১৮ | ব্রিটিশ ভারত সরকার। | কলকাতা | এখনও খবর প্রকাশ করে। |
১. হিকি’স বেঙ্গল গেজেট (১৭৮০)
হিকির বেঙ্গল গেজেট, ভারতের প্রথম সংবাদপত্র ১৭৮০ সালে জেমস অগাস্টাস হিকির হাত ধরে কলকাতায় পথ চলা শুরু করে। মূলত ব্রিটিশ সৈন্য এবং কর্মকর্তাদের খোঁজখবর দিত এই সংবাদপত্রটি। তবে, প্রায়শই ব্রিটিশ সরকারের সমালোচনা করায় হিকির এই পেপার বন্ধের দোরগোড়ায় গিয়ে দাঁড়ায়। জেল হয় হিকির। তারপরেই ১৭৮২ সালে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়।
২. কলকাতা গেজেট (১৭৮৪)
১৭৮৪ সালে ক্যালকাটা গেজেট ফ্রান্সিস গ্ল্যাডউইনের হাত ধরে পথচলা শুরু করে। ঔপনিবেশিক ভারতের নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করেছিল এই পেপার। প্রায় তিন দশক ধরে ক্যালকাটা গেজেট সত্য তথ্য জুগিয়ে গিয়েছে।
৩. মাদ্রাজ কুরিয়ার (১৭৮৫)
১৭৮৫ সালে তৎকালীন মাদ্রাজ অর্থাৎ বর্তমানের চেন্নাই থেকে রিচার্ড জনসনের হাত ধরে পথচলা শুরু করে মাদ্রাজ কুরিয়ার। ব্রিটিশ বাসিন্দা এবং সরকারি কর্মকর্তাদের স্থানীয় সংবাদ দিত এই পেপার। প্রতি সপ্তাহে এই সংবাদপত্রের প্রকাশনার জন্য মুখিয়ে থাকতেন সাধারণ মানুষ।
৪. বোম্বে হেরাল্ড (১৭৮৯)
বোম্বে হেরাল্ড (পরবর্তীতে এটি বোম্বে গেজেট নামে পরিচিত হয়) ১৭৮৯ সালে বোম্বেতে (বর্তমানে মুম্বাই) প্রতিষ্ঠিত হয়। উইলিয়াম অ্যাশবার্নারকে এর প্রধান প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। সংবাদপত্রটি বাণিজ্য সংবাদ, শিপিং আপডেট এবং বিজ্ঞাপনের উপর দৃষ্টি নিবদ্ধ করত। এটি শহরের ব্যবসা এবং বাণিজ্য সম্প্রদায়ের সেবা করত।
হেরাল্ড মানুষকে বাজারের প্রবণতা এবং সরকারি ঘোষণার সাথে সংযুক্ত থাকতে সাহায্য করেছিল। এর পাঠকদের মধ্যে মূলত পশ্চিম ভারতের ব্রিটিশ বাসিন্দা এবং ব্যবসায়ীরা ছিলেন। সময়ের সাথে সাথে, হেরাল্ড বাণিজ্যিক তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস হয়ে ওঠে।
৫. বোম্বে কুরিয়ার (১৭৯০)
বোম্বে হেরাল্ডের পরপরই বোম্বে কুরিয়ার পথ চলা শুরু করে ইউরোপীয় বসতি স্থাপনকারী এবং ব্যবসায়ীদের হাত ধরে। ব্যবসায়ীক তথ্য, সরকারি কর্মকর্তা এবং নগরবাসীর জন্য খবর ছাপিয়ে থাকত বোম্বে কুরিয়ার-Explore the List of 7 Oldest Newspapers in India।
৬. মুম্বাই সমাচার (১৮২২)
১৮২২ সালে মুম্বাইতে ফারদুনজি মারজবানের হাত ধরে পথ চলা শুরু হয়। পার্সি এবং গুজরাটি সম্প্রদায়ের জন্য গুজরাটি ভাষায় ছাপা হত রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক সংবাদ। ২০০ বছরের বেশি সময় হয়ে একটি বিশ্বস্ত সংবাদপত্রের নাম মুম্বাই সমাচার।
৭. টাইমস অফ ইন্ডিয়া (১৮৩৮)
১৮৩৮ সালে বোম্বেতে বেনেট, কোলম্যান অ্যান্ড কোং লিমিটেডের হাত ধরে পথ চলা শুরু করে দ্য বোম্বে টাইমস অ্যান্ড জার্নাল অফ কমার্স, বর্তমানের টাইমস অফ ইন্ডিয়া। শহরের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য ব্যবসায়িক খবর, রাজনৈতিক উন্নয়ন এবং জনসাধারণের একান্ত বিষয় নিয়ে কথা বলত এই পত্রিকা।
স্বাধীনতা আন্দোলনের সময় কোন কোন পেপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
আপনি যদি জানতে চান কোন সংবাদ পত্র স্বাধীনতা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাহলে অবশ্যই টাইম অফ ইন্ডিয়ার কথা বলতে হয়। আজও, ভারতের বৃহত্তম ইংরেজি ভাষার সংবাদপত্রগুলির মধ্যে একটি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে তৎকালীন দ্য বোম্বে টাইমস অ্যান্ড জার্নাল অফ কমার্স।
এছাড়াও নাম নিতে হয়, মুম্বাই সমাচারের। স্বাধীনতা আন্দোলনের সময় প্রায়শই পত্রিকাটির উদ্ধৃতি দিতেন নেতারা। খোলাখুলিভাবে এই পত্রিকার সৎ সাংবাদিকতার প্রশংসা করেছিলেন সেযুগের রাজনৈতিক নেতারা।