Thursday, June 4, 2026
Homeব্যবসাSBI ডেবিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট কীভাবে রিডিম করতে হয়?

SBI ডেবিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট কীভাবে রিডিম করতে হয়?

Explore how to redeem SBI debit card reward points: গ্রাহকদের কেনাকাটার সুবিধার্থে ডেবিট কার্ডগুলিতে রিওয়ার্ড পয়েন্ট অফার করে স্টেট ব্যাংক। ডেবিট কার্ড থেকে নির্দিষ্ট কেনাকাটার উপর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া হয় এবং পরে অন্যান্য কেনাকাটা বা ডিলের জন্য রিডিম করা যেতে পারে। 

ডেবিট কার্ডের পয়েন্ট কীভাবে রিডিম করবেন?। Explore how to redeem SBI debit card reward points

কেনাকাটার উপর নির্ভর করে অফলাইন এবং অনলাইনে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে পারবেন গ্রাহকরা। আজকাল, অনলাইন কেনাকাটার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই অনলাইনেই মানুষ রিওয়ার্ড পয়েন্ট রিডিম করছেন। মনে রাখবেন, ব্যাংক এবং ডেবিট কার্ডের উপর নির্ভর করে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করা, তবে ডেবিট কার্ড পয়েন্ট কীভাবে রিডিম করবেন তা এখানে রইল:

স্টেট ব্যাংকের ডেবিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার নিয়ম

SBI Bank১) ওয়েবসাইটে লগ ইন করে রিডিম করতে পারেন: https://rewardz.sbi.bank.in/
২) SBI Rewardz কাস্টমার কেয়ারে কল করে রিডিম করতে পারেন: 1800-209-8500
১ SBI Reward Point = ₹০.২৫ পয়সার সমান। অর্থাৎ ১০০০ Points থাকলে ২৫০ মূল্যের কেনাকাটা
রিডিম করা যায়। টিকিট, রিচার্জ, শপিং, ইলেকট্রনিক্স ইত্যাদিতে খরচ করতে পারবেন। 

আরও কিছু ব্যাংক অনুযায়ী ডেবিট কার্ড থেকে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার নিয়ম

HDFC Bank- কীভাবে পয়েন্ট রিডিম করবেন (NetBanking–এর মাধ্যমে সরাসরি রিডিম করতে পারবেন)

  • আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে NetBanking–এ লগ ইন করুন।
  • Cards সেকশনে যান।
  • Debit Card বিভাগে Enquire ট্যাব সিলেক্ট করুন।
  • পরবর্তী পৃষ্ঠায় Cashback Enquiry & Redemption–এ ক্লিক করুন।
  • অ্যাকাউন্ট নম্বর নির্বাচন করুন।
  • এবার পয়েন্ট রিডিম করুন।

Kotak Mahindra Bank- কীভাবে পয়েন্ট রিডিম করবেন (কেনাকাটা, ট্রাভেল ও রিচার্জসহ বিভিন্ন কাজে রিডিম সুবিধা পেতে পারেন)

  • Kotak ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় পয়েন্ট অর্জন করতে পারবেন।
  • পয়েন্ট ব্যবহার করে পণ্য, ভ্রমণ, রিচার্জ ইত্যাদি রিডিম করা যায়।
  • otakrewards.com অথবা পার্টনার স্টোর/ওয়েবসাইটে গিয়ে পয়েন্ট রিডিম করুন।

কোন কোন রিওয়ার্ড পয়েন্ট রিডিম করা যায়?

সুবিধাকীভাবে ব্যবহার করা যায়অতিরিক্ত তথ্য
শপিং ভাউচার ও ছাড়রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে গিফট কার্ড বা ভাউচার কিনে অনলাইন বা অফলাইন শপিং করতে পারেন।বিভিন্ন রিটেইলারের সঙ্গে পার্টনার থাকে ব্যাংক। তাই সময়সীমা বা এককালীন অফার দেখেনিয়ে  পর্যাপ্ত পয়েন্ট থাকলেই ব্যবহার করতে পারবেন। 
ডাইরেক্ট পয়েন্ট রিডেম্পশননির্দিষ্ট ব্র্যান্ড/জিনিসে সরাসরি রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে তাৎক্ষণিক ছাড় পেতে পারেনখাবার, ইলেকট্রনিক্স, পোশাক, ডিজিটাল সার্ভিস, পেট্রোল, বাড়ির নানান পণ্য কিনতে পারেন। 
ট্রাভেল সুবিধাহোটেল, এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি বুকিং–এ রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে পারেন। ফ্লাইট বা হোটেল বুকিং-এ খরচ কমে যায়। 
ইলেকট্রনিক্সরিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে ইলেকট্রনিক জিনিসে ছাড় পেতে পারেন। শুধুমাত্র পর্যাপ্ত পয়েন্ট থাকলেই কিছু অফার পাওয়া যায়। 
রিচার্জ/বিল–পেমেন্টরিওয়ার্ড পয়েন্ট বিল পেমেন্ট বা মোবাইল অথবা DTH রিচার্জে ব্যবহার করা যেতে পারেইউটিলিটি বিল পেমেন্টে ছাড় পেতে পারেন, বাড়তি টকটাইম বা ডেটা সুবিধা নিতে পারেন। 

তাহলে, আর দেরি না করে, আপনারও ডেবিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট থাকলে এভাবেই ব্যবহার করুন। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular