EPFO ATM Withdrawal PF Money can be Withdrawn: EPFO শীঘ্রই পিএফ (PF) কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে আসছে, যার মাধ্যমে তাঁরা এটিএম (ATM) থেকে সরাসরি তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। বর্তমানে পিএফ-এর টাকা তোলার জন্য আবেদন করার পরে অনুমোদন পেতে প্রায় ৮ থেকে ১২ দিন সময় লাগে এবং মাঝে মাঝে আবেদন বাতিলও হয়ে যায়, কিন্তু এই নতুন পরিষেবা শুরু হলে কর্মীরা প্রয়োজন অনুযায়ী খুব সহজেই টাকা তুলতে পারবেন।
আশা করা যাচ্ছে, জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই সুবিধা চালু হতে পারে এবং EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)-এর আসন্ন বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এই সুবিধায় কতজন কর্মচারী উপকৃত হবেন? (EPFO ATM Withdrawal PF Money can be Withdrawn)
EPFO যদি এটিএম থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া চালু করে, তাহলে প্রায় ৭ কোটির বেশি কর্মচারী এই সুবিধার দ্বারা উপকৃত হবেন, যাদের মধ্যে বেশিরভাগই বেসরকারি সংস্থায় কর্মরত। এই বিপুল সংখ্যক গ্রাহক এবং কর্মচারীর পাশাপাশি নিয়োগকর্তাদের মাসিক অবদানের মাধ্যমে ইপিএফও-এর তহবিল ক্রমাগত বাড়ছে।
একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইপিএফও-এর তহবিলের মোট পরিমাণ ২৮ লক্ষ কোটি টাকার বেশি। প্রায় ৭.৮ কোটি কর্মচারী নিয়মিতভাবে এই তহবিলে মাসিক অবদান রাখেন। ২০১৪ সালে ইপিএফও-এর তহবিলে ছিল মাত্র ৭.৪ লক্ষ কোটি টাকা এবং গ্রাহক সংখ্যা ছিল ৩.৩ কোটি, যা গত কয়েক বছরে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
EPFOর বিশেষ কার্ড
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের (Ministry of Labour and Employment) তথ্য অনুসারে, এই নতুন উদ্যোগটি অত্যন্ত জরুরি, কারণ সরকার চায় ইপিএফও (EPFO)-এর সদস্যরা যাতে তাদের তহবিল তুলতে কোনো সমস্যার মধ্যে না পড়েন।
এই উদ্দেশ্যে, ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর সাথে আলোচনা শেষ হয়েছে এবং ইপিএফও তার সদস্যদের জন্য একটি বিশেষ কার্ড ইস্যু করার পরিকল্পনা করেছে। এই কার্ডের মাধ্যমে সদস্যরা সরাসরি এটিএম (ATM) থেকে টাকা তুলতে পারবেন।
কেন্দ্রীয় সরকার পিএফ (PF) কর্মীদের সুবিধার জন্য স্বয়ংক্রিয় ক্লেম সেটেলমেন্টের সীমাও বৃদ্ধি করেছে, যার ফলে এখন সদস্যরা কোনো ঝামেলা ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্লেম সহজেই তুলতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এটিএম থেকে টাকা তোলার সুবিধা যুক্ত হলে EPF অ্যাকাউন্টগুলি আরও বেশি কার্যকর হবে এবং PF কর্মচারীর জরুরি অবস্থায় তাৎক্ষণিকভাবে তহবিল তুলতে পারবেন।
