Home ব্যবসা বেতন ৫০০০০ টাকা পর্যন্ত, ইন্টার্নশিপ দিচ্ছে ইলেকট্রনিক আর্টস

বেতন ৫০০০০ টাকা পর্যন্ত, ইন্টার্নশিপ দিচ্ছে ইলেকট্রনিক আর্টস

Electronic Arts Internship for Software Engineer
Electronic Arts Internship for Software Engineer

Electronic Arts Internship for Software Engineer: গেম ডেভেলপমেন্ট এবং ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট খাতে আপনার জন্য সুযোগ। ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা বেতনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে। আপনিও যদি আগ্রহী হন আমাদের প্রতিবেদন পড়ে বিস্তারিত জেনে নিন। 

হাইলাইটস 

  • পদ:  সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন
  • কোম্পানি:  ইলেকট্রনিক আর্টস (ইএ) ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড
  • লোকেশন:  হায়দ্রাবাদ (হাইব্রিড)
  • উপবৃত্তি:  পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রতি মাসে ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা 
  • ধরণ:  ইন্টার্নশিপ 
  • সময়কাল:  ৩ থেকে ৬ মাস
  • আবেদনের ধরণ:  অনলাইন

এই ইন্টার্নশিপে কারা আবেদন করতে পারবেন?

  • কম্পিউটার সায়েন্স নিয়ে UG করতে হবে। 
  • C++/Scala/Python এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 
  • AWS / GCP/Azure এর মতো ক্লাউড সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • স্কেলেবল প্ল্যাটফর্ম আর্কিটেকচার, এন্ড টু এন্ড সিস্টেম ডিজাইন এবং আর্কিটেকচার জানতে হবে। 
  • ভিজ্যুয়ালাইজেশন টুল (যেমন গ্রাফানা ইত্যাদি) এবং ডাটাবেস টেকনোলজি(মাইএসকিউএল, রেডিস ইত্যাদি) সম্পর্কে জানতে হবে। 

এই ইন্টার্নশিপে কী কী দায়িত্ব থাকবে?

  • C++/Scala-তে গেম কল প্যাটার্ন সিমুলেশন কোড নিয়ে কাজ করতে হবে। 
  • স্ট্রেস এবং লোড টেস্টিংয়ের মধ্যে টেস্ট ডিজাইন তৈরি করা, গেম প্লে সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি নিয়ে কাজ করতে হবে। 
  • টেস্টিংয়ের সময় চিহ্নিত সমস্যার মূল কারণ খুঁজে করার কাজ করতে হবে। 
  • EA এর নীতি, NDA এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে কাজ করতে হবে। 

এই ইন্টার্নশিপ কীভাবে পাবেন? How to Apply for Electronic Arts Internship for Software Engineer

  1. অফিসিয়াল EA ক্যারিয়ার্স পেজটি (https://www.ea.com/careers) ভিজিট করুন।
  2. ইন্টার্নশিপ/বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম বিভাগে গিয়ে 
  3. ” সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন – হায়দ্রাবাদ ” বিভাগে লগ ইন করে সঠিক একাডেমিক এবং ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন করুন। 
  4. আপনার আপডেট করা বায়োডেটা, পোর্টফোলিও সংযুক্ত করে ফর্মটি জমা দিন।
  5. এবার EA নিয়োগ দলের কাছ থেকে একটি নিশ্চিতকরণ ইমেল পেলে, আপনার অনলাইন কোডিং টেস্ট নেওয়া হবে। 
  6. তারপর একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে ভার্চুয়াল টেকনিক্যাল ইন্টারভিউ ও এইচআর সাক্ষাৎকার রাউন্ডের পর আপনাকে নিয়োগ করা হবে।
Exit mobile version