Home লাইফস্টাইল হোয়াটসঅ্যাপেই পাবেন ড্রাইভিং লাইসেন্স, আবেদন মাত্র ৩ মিনিটে

হোয়াটসঅ্যাপেই পাবেন ড্রাইভিং লাইসেন্স, আবেদন মাত্র ৩ মিনিটে

Driving License Copy Online​ on WhatsApp in a Minute
Driving License Copy Online​ on WhatsApp in a Minute

Driving License Copy Online​ on WhatsApp in a Minute: এখন, আরটিওতে না গিয়ে, আধার ব্যবহার করে ঘরে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্স তৈরি করুন। হ্যাঁ, ভাবতে অবাক লাগলেও, এটি সত্য। লক্ষ লক্ষ ভারতীয় প্রতিদিন যেমন WhatsApp ব্যবহার করে মেসেজ পাঠায়, তেমনই এখন ড্রাইভিং লাইন্সেসও পাওয়া যাবে এর মাধ্যমে।

সূত্রের খবর, WhatsApp DigiLocker নামে একটি নতুন ফিচার ব্যবহারকারীদের PAN কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমনকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিটের মতো গুরুত্বপূর্ণ নথি আপলোড করার সুযোগ দেবে। চলুন আরও একটু খোলসা করে জেনে নিই। 

হোয়াটসঅ্যাপ দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন কীভাবে? Driving License Copy Online​ on WhatsApp in a Minute

হোয়াটসঅ্যাপের MyGov চ্যাটবট এখন DigiLocker অ্যাপ বা ওয়েবসাইটে না গিয়েই নিজেদের ফোনে গুরুত্বপূর্ণ নথি সেভ করার সুযোগ দিচ্ছে। আপনি এখানে আপনার নিত্যপ্রয়োজনীয় জরুরি নথির সফ্ট কপি রাখতে পারবেন। তারপর প্রয়োজন মতো ওই নথি ডাউনলোড করে নিতে পারবেন। এবার তা কীভাবে করতে হবে, সেটাই রইল নিম্নলিখিত:

WhatsApp খুলে “DigiLocker” লিখে +91- 9013151515 নম্বরে একটি মেসেজ পাঠান।
এর পরে, একটি DigiLocker অ্যাকাউন্ট তৈরি করতে বা এটি যাচাইকরণ মেসেজ আসবে। তারপর আপনার আধার নম্বর দিয়ে সাইন আপ করার পরে, একটি ডাউনলোড বিকল্পও পাবেন। সেখানে আপনি আগে থেকে সেভ করে রাখা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যানবাহন নিবন্ধন শংসাপত্র (RC) এবং এমনকি দশম, দ্বাদশ শ্রেণির মার্কশিটের অপশন পাবেন। মনে রাখবেন, এখানে আপনার সব নথি নিরাপদ থাকবে। ডিজিলকার নিজেই দাবি করে যে এতে এনক্রিপশন রয়েছে।

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করবেন কীভাবে 

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া এখন অনলাইনেই হয়। আপনাকে দীর্ঘ লাইনে এখন আর অপেক্ষা করতে হবে না বা কোনও এজেন্টের সাহায্য নিতে হবে না। আবেদন করতে, পরিবহন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট, parivahan.gov.in ভিজিট করে এখানে লার্নার্স এবং স্থায়ী লাইসেন্স উভয়ের জন্যই আবেদন করতে পারেন। নিম্নলিখিত ধাপগুলো মাথায় রাখুন। 

  • ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পেতে, প্রথমে পরিবহন বিভাগের ওয়েবসাইটে যান।
  • “অনলাইন পরিষেবা” বিভাগে ক্লিক করে আপনার রাজ্য নির্বাচন করুন। তারপর, ড্রাইভিং লাইসেন্স-র জন্য আবেদন করুন বিকল্পে যান।
  • আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • প্রয়োজনীয় ফি অনলাইনে পেমেন্ট করে ফর্মটি জমা দিন।

আবেদন করার পরে, আপনাকে আরটিও অফিসে ড্রাইভিং পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে, আপনার স্থায়ী ড্রাইভিং লাইসেন্স জারি করা হবে।

Exit mobile version