Home লাইফস্টাইল বিশ্বের বৃহত্তম ১০ দ্বীপপুঞ্জ কোনগুলো

বিশ্বের বৃহত্তম ১০ দ্বীপপুঞ্জ কোনগুলো

Discover the top 10 largest islands in the world​
Discover the top 10 largest islands in the world​

Discover the top 10 largest islands in the world​: বরফ ও জল বেষ্ঠিত রয়েছে বিশ্বের বেশ কিছু বৃহত্তম দ্বীপপুঞ্জ। যেখানকার প্রকৃতি আজও বিস্ময় সৃষ্টি করে। প্রকৃতির মতো কারিগর আর দু’টি নেই, তা আরও একবার প্রমাণ করে এই দ্বীপপুঞ্জগুলো। বিশাল ভূমি জুড়ে বিস্তৃত এই অমর সৃষ্টি লক্ষ লক্ষ মানুষের জীবনযাপনের জন্য উপযুক্ত। আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের শীর্ষ ১০টি বৃহত্তম দ্বীপ কোনগুলো।

বিশ্বের বৃহত্তম ১০ দ্বীপপুঞ্জের তালিকা। Discover the top 10 largest islands in the world

নংদ্বীপের নামআয়তন (বর্গ কিলোমিটার)লোকেশনউল্লেখযোগ্য তথ্য 
1গ্রিনল্যান্ড২,১৬৬,০৮৬ডেনমার্কবিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। ইনুইট জনগোষ্ঠী বাস করে।
2নিউ গিনি৮২১,৪০০পাপুয়া নিউ গিনিখুব আর্দ্র ও বৃষ্টিপূর্ণ এলাকা, জনসংখ্যা খুব কম। ৩০০ ইঞ্চির বেশি বৃষ্টি হয়। 
3বোর্নিও৭৪৮,১৬৮ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাইবিশ্বের ঘন রেইনফরেস্ট, বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান। বিশ্বের বৃহত্তম ফুল, দানব ফুল (Rafflesia arnoldii ) এখানেই ফোটে। 
4মাদাগাস্কার৫৮৭,২৯৫আফ্রিকাপ্রায় ৪০টি লেমুর প্রজাতি সহ অনন্য বন্যপ্রাণীর বাসস্থান। ৮০০টি প্রজাপতি প্রজাতিও আছে। 
5বাফিন দ্বীপ৫০৭,৪৫১কানাডার নুনাভুতকানাডার বৃহত্তম দ্বীপে মানুষের বসতি খুব কম।
6সুমাত্রা৪৪৩,০৬৬ইন্দোনেশিয়াইউনেস্কোর ৩ ওয়ার্ল্ড হেরিটেজ পার্ক রয়েছে।
7হোনশু২২৭,৮৯৮জাপানজাপানের মূল দ্বীপ, মাউন্ট ফুজি এখানেই।
8ভিক্টোরিয়া দ্বীপ২১৭,২৯১কানাডাদ্বীপের ভিতরও রয়েছে দ্বীপ, বিশ্বের সবচেয়ে বড়।
9গ্রেট ব্রিটেন২০৯,৩৩১ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসযুক্তরাজ্যের প্রধান দ্বীপ এটিই।
10এলেসমেয়ার১৯৬,২৩৬কানাডাবরফাবৃত আর্কটিক এলাকায় অবস্থিত।

বিশ্বের বৃহত্তম দ্বীপ সম্পর্কে বিস্তারিত 

বিশ্বের বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড, এই দ্বীপের সম্পর্কে যা যা জানলে আপনি অবাক হতে পারেন, সব পড়ুন এখানে। 

  • ২০২৫ সালে টেক্সাসের আয়তনের প্রায় তিনগুণ গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপের খেতাব অর্জন করে। আয়তন প্রায় ৮,৩৬,৩৩০ বর্গমাইল (২,১৬৬,০৮৬ বর্গকিলোমিটার )। 
  • গ্রিনল্যান্ড ডেনমার্কর অংশ হলেও, এর বেশিরভাগ অভ্যন্তরীণ বিষয়ের জন্য দায়ী আলাদা সরকার রয়েছে। গ্রিনল্যান্ডের রাজধানী নুউক, যা গডথাব। ১৯৭৯ সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসনের অধিকার দেয়। 
  • এই দ্বীপের অফিসিয়াল ভাষা হল কালাল্লিসুট (পশ্চিম গ্রীনল্যান্ডিক) এবং ড্যানিশ। এখানকার স্কুলে গ্রীনল্যান্ডিক শেখানো হয়। 
  • উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ডের শীতের গড় তাপমাত্রা দক্ষিণে সর্বনিম্ন -৭ ডিগ্রি সেলসিয়াস থাকে, উত্তরে প্রায় -৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে।
  • অ্যান্টার্কটিকার পরেই বরফ বেষ্ঠিত গ্রিনল্যান্ডের নাম আসে। মোট ভূমির চার-পঞ্চমাংশেরও বেশি এলাকা জুড়ে রয়েছে শুধুই বরফ।
  • গ্রিনল্যান্ডে মেরু ভালুক, কস্তুরী বলদ, বল্গাহরিণ, আর্কটিক শিয়াল এবং সীল ও তিমির মতো বিভিন্ন সামুদ্রিক প্রজাতির বাসস্থান।
  • মাছ ধরাই মানুষের পেশা। দ্বীপটিতে হাইড্রোকার্বন এবং খনিজ সম্পদের উল্লেখযোগ্য উৎস। 
Exit mobile version