Home লাইফস্টাইল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি 

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি 

Discover the longest beach in the world​
Discover the longest beach in the world​

Discover the longest beach in the world​: সারা বিশ্ব তার বিস্ময় মেখে করুণ চোখে তাকিয়ে। গর্বের অশ্রু এখন ম্লান হয়ে গিয়েছে। উন্ন্তিকামী মানুষের প্রকৃতির উপর ক্রমাগত প্রহার পৃথিবীকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। তাও প্রকৃতি তার উপহার দিতে ভুলছে না। এই প্রকৃতির রাজ্যে এমনও অনেক স্থান রয়েছে যা রীতিমত অবাক করে ভ্রমণ পিপাসুদের। 

যেমন সমুদ্র সৈকত, বালুকাময় বিচে সূর্য স্নানের সুযোগ পেতে প্রত্যেকেই পছন্দ করেন। মানুষ দেশ-বিদেশের নানান বিচে ঘুরে বেড়ান, রিট্রিটে যান, মেডিটেশন করেন, কিন্তু এখনও খুব কম লোকই আছেন, যাঁরা পৃথিবীর দীর্ঘতম বিচের নাম জানেন। অবাক হবেন জানলে যে এই বিচ এততাই দীর্ঘ, তা অতিক্রম করতে দুই দিনেরও বেশি সময় লাগতে পারে। 

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি| Discover the longest beach in the world​

বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত হল প্রিয়া দো ক্যাসিনো। ব্রাজিলের রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের উপকূলরেখা বরাবর অবস্থিত এই বিচের বিশালতা ২১২ কিলোমিটার থেকে ২৫৪ কিলোমিটার পর্যন্ত। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তীরে দাঁড়িয়ে রয়েছে। 

প্রতি বছর প্রায় ১৫০,০০০ মানুষ এই বিচ উপভোগ করার জন্য এখানে আসেন। রিও গ্র্যান্ডে সমুদ্র সৈকত বন্দর থেকে উরুগুয়ের সীমান্তের কাছে চুই স্ট্রিম পর্যন্ত বিস্তৃত এই বিচের সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের অবাক করে। 

বিশ্বের দীর্ঘতম উপকূলরেখা 

আপনাদের জানিয়ে রাখি, বিশ্বের দীর্ঘতম উপকূলরেখাটি উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কানাডায় অবস্থিত। এর মোট দৈর্ঘ্য প্রায় ২০২,০৮০ কিলোমিটার। কানাডার এই উপকূলরেখা এত দীর্ঘ যে দেশটি তিনটি প্রধান মহাসাগর দ্বারা বেষ্টিত। পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর রয়েছে

Exit mobile version