Discover Power of Emergency Fund Calculator India: আমরা সকলেই সরকারি চাকরি করি না, কিংবা সরকারি চাকরি করেও সেভাবে টাকা গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না। এর কারণ একটাই ক্রমাগত মূল্যস্ফীতি আর বাড়তি খরচের আনাগোনা। এমন পরিস্থিতিতে কীভাবে কত টাকা জরুরি তহবিলে রাখতে হবে, কত টাকা সঞ্চয় করতে হবে, সে বিষয়ে একটা বাস্তব জ্ঞান থাকা একান্ত জরুরি।
কোন কোন ক্ষেত্রে জরুরি তহবিল কাজে আসতে পারে
জীবনে অনেকসময় এমন কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি। যেমন হঠাৎ কাজ চলে যাওয়া, আয় কমে যাওয়া, খরচ বেড়ে যাওয়া, হডাক্তারের খরচ আকাশ ছোঁয়া হয়ে যাওয়া। এমন সময় এই জরুরি তহবিল আপনাকে অর্থনতিক দিক থেকে স্থিতিশীল রাখবে। দৈনন্দিন জীবনের আয় ও ব্যয়ের চেইনে বিঘ্ন ঘটলে এই জরুরি তহবিল আপনাকে সামলে নেবে।
ঠিক কত টাকা জরুরি তহবিল রাখা উচিত? Discover Power of Emergency Fund Calculator India
আপনার মাসিক আয় ও ব্যয় বিচার করে, আপনি সমস্ত খরচ সামলে আপনি সবসময় আগামী ৬ মাস থেকে ৯ মাসের টাকা সঞ্চয় করে রাখুন। যেমন ধরুন, আপনার মাসিক আয় যদি ৬০,০০০ টাকা হয়, তাহলে ৪৫,০০০ টাকা খরচের খাতায় তুলে, বাকি টাকা সরিয়ে ফেলুন।
কোথায় এই জরুরি তহবিল রাখবেন?
জরুরি তহবিল এমন জায়গায় রাখতে হবে যেখানে আপনি চাইলেই হাত দিতে পারবেন। এবং সেখান থেকে টাকা চোট হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন: হাই‑ইয়িল্ড সেভিংস অ্যাকাউন্ট, লিকুইড ফান্ড, ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন আপনার টাকা। মনে রাখবেন, সাধারণ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় হাই‑ইয়িল্ড সেভিংস অ্যাকাউন্ট বেশি রিটার্ন দিতে পারে, সুতরাং সেই ধরনের অ্যাকাউন্ট ওপেন করে জরুরি তহবিল বানিয়ে ফেলুন।
আর জরুরি তহবিল থেকে টাকা একবার ব্যবহার করলে বা কোনও কারণে তা ব্যয় হলে পুনরায় তহবিল গঠন করার পরিকল্পনা রাখুন। তাহলে দেখবেন, জীবনে চলার পথে কোনোরকম অর্থনতিক অসুবিধা আপনাকে কাবু করতে পারবে না।
