Thursday, June 4, 2026
Homeব্যবসাফাইন্যান্সSBI FD- সিনিয়র সিটিজেনদের জন্য ৩,৬,৯ লাখে কত সুদ?

SBI FD- সিনিয়র সিটিজেনদের জন্য ৩,৬,৯ লাখে কত সুদ?

Discover About SBI Senior Citizen FD Interest Rate: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন মেয়াদী ফিক্সড ডিপোজিট (FD) স্কিম প্রদান করে। এর মধ্যে ৪৪৪ দিনের বিশেষ বিনিয়োগ প্রকল্প ‘অমৃত বৃষ্টি’-ও অন্তর্ভুক্ত।

অন্যান্য ব্যাংকের মত, এসবিআই প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের তুলনায় বেশি সুদের হার প্রস্তাব করে। এই FD-গুলি সাত দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের জন্য পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের জন্য FD স্কিমটি ৬০ বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য।

এসবিআই-এর প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন মেয়াদে FD-এর সুদের হার এবং ৩ লক্ষ, ৬ লক্ষ ও ৯ লক্ষ টাকা বিনিয়োগের উপর মেয়াদ শেষে প্রাপ্ত অর্থের একটি বিশ্লেষণ নিচে দেওয়া হল।

SBI অমৃত বৃষ্টি স্কিমে সুদের হার কত? (Discover About SBI Senior Citizen FD Interest Rate)

এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে, প্রবীণ নাগরিকরা ৭.১০ শতাংশ সুদের হার পান। এই স্কিমের মেয়াদ ৪৪৪ দিন।

৩ লাখ, ৬ লাখ, ৯ লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদপূর্তির পরিমাণ কত হবে?

  • ৩ লাখ টাকা বিনিয়োগে, ম্যাচুরিটির পর প্রবীণ নাগরিকদের প্রাপ্ত মোট অর্থ ৩,২৬,৮১৪.৩ টাকা
  • ৬ লাখ টাকা বিনিয়োগে ৬,৫৩,৬২৮.৬ টাকা
  • ৯ লাখ টাকা বিনিয়োগে ৯,৮০,৪৪২.৮ টাকা পেতে পারেন।

SBI ১ বছরের FD স্কিম

১ বছরের এফডি স্কিমে, এসবিআই প্রবীণ নাগরিকদের সুদের হার ৬.৭৫ শতাংশ।

  • ৩ লাখ টাকা বিনিয়োগে, ম্যাচুরিটির পর প্রবীণ নাগরিকদের প্রাপ্ত মোট অর্থ ৩,২০,৭৬৮.৪ টাকা 
  • ৬ লাখ টাকা বিনিয়োগে ৬,৪১,৫৩৬.৭ টাকা
  • ৯ লক্ষ টাকা বিনিয়োগে ৯,৬২,৩০৫ টাকা পেতে পারেন

SBI ৩ বছরের FD স্কিম

৩ বছরের এফডি স্কিমে, এসবিআই প্রবীণ নাগরিকদের সুদের হার ৬.৮০ শতাংশ।

  • ৩ লাখ টাকা বিনিয়োগে, প্রবীণ নাগরিকরা মেয়াদপূর্তিতে ৩,৬৭,২৫৯ টাকা,
  • ৬ লাখ টাকা বিনিয়োগে ৭,৩৪,৫১৮ টাকা,
  • ৯ লাখ টাকা বিনিয়োগে ১১,০১,৭৭৭.৬ টাকা পেতে পারেন

SBI ৫ বছরের FD স্কিম

৫ বছরের এফডি স্কিমে, এসবিআই প্রবীণ নাগরিকদের সুদের হার ৭.০৫ শতাংশ।

  • ৩ লাখ টাকা বিনিয়োগে, প্রবীণ নাগরিকরা মেয়াদপূর্তিতে ৪,২৫,৪৭৭.৫ টাকা,
  • ৬ লাখ টাকা বিনিয়োগে ৮,৫০,৯৫৫ টাকা,
  • ৯ লাখ টাকা বিনিয়োগে ১২,৭৬,৪৩২.৫ টাকা পেতে পারেন।
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular